বাগদাতে ভর সন্ধ্যায় চুরি প্রায় ৫ লক্ষ টাকা ও ২০ ভরি সোনা

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগদা:উত্তর ২৪ পরগনার বাগদার বাসিন্দা হরি মোহন দেবনাথ এর পরিবার শুক্রবার সন্ধায় বাড়ির গেটে তালা দিয়ে স্থানীয় কালীপুজোর(KaliPuja) নিরঞ্জন দেখতে গিয়েছিলেন । রাত ৯ টায় বাড়িতে ফিরে তারা দেখতে পান ঘরের তালা ভাঙ্গা। সব ঘরে জ্বলছে আলো। ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে জামাকাপড় । ভাঙ্গা রয়েছে আলমারি ও শোকেসের লকার । পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হয় বাগদা(Bagda) থানার পুলিশকে । পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে ।

হরি মোহন দেবনাথের স্ত্রীর দাবি সোনার হার , চুর , সিতাহার , কানের দুল , আংটি সহ প্রায় ২০ ভরি সোনার গহনা চুরি গিয়েছে । ৪ লক্ষ ৯৫ হাজার টাকা নগদ চুরি হয়েছে । প্রসঙ্গত, উল্লেখ করা যেতে পারে, বাগদা থানার(Bagda Police Station) পক্ষ থেকে কালীপুজোর আগেই জনসংযোগ সভা ও জনসচেতনামূলক প্রচার চালানো হয়েছিল ।

সেখানে বারবার বলে দেওয়া হয়েছিল, কালীপুজোর সময় কেউ বাড়িখালি করে অন্যত্র বা প্রতিমা দেখতে চলে যাবেন না। এতে বহিরাগত দুষ্কৃতীরা এসে এলাকায় চুরি ,ছিনতাই বা অন্যান্য অপরাধমূলক ঘটনা ঘটাতে পারে। প্রশাসনের পক্ষ থেকে পালা করে প্রতিমা দেখতে যাওয়া বা নিরঞ্জনে একসঙ্গে বাড়ী খালি না রেখে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারপরেও প্রশাসনের আগাম সর্তকতায় সতর্ক না হওয়ায় ঘটলো এই অঘটন। পুলিশ এই ঘটনায় কোন দুষ্কৃতীরা যুক্ত আছে তা জানতে তল্লাশি অভিযান শুরু করেছে। ওই বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে একাধিক আঙুলের ছাপ(Finger Print)।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল