রায়গঞ্জে বাস দুর্ঘটনায় মৃত ১, আহত ২৫

বুধবার সকাল ৬টা নাগাদ কলকাতা-শিলিগুড়ি রুটের একটি যাত্রীবাহী বাস রায়গঞ্জে ১২ নম্বর জাতীয় সড়কের ঘুঘুডাঙা মোড়ে রায়গঞ্জে উল্টে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা যাত্রীর। বাস উল্টে যাওয়ার জেরে আহত হয়েছেন আরও ২৫ জন যাত্রী। বুধবার সকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। বাসের চালক ঘুমিয়ে পড়ার জেরে এই দুর্ঘটনা বলে ওই বাসের যাত্রীদের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৬টা নাগাদ কলকাতা-শিলিগুড়ি রুটের একটি যাত্রীবাহী বাস রায়গঞ্জে উল্টে যায়। রায়গঞ্জে ১২ নম্বর জাতীয় সড়কের ঘুঘুডাঙা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ৭০ জন যাত্রী নিয়ে বেসরকারি বাসটি কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। এদিন সকালে ঘুঘুডাঙ্গার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়। এর ফলে গুরুতরভাবে জখম হয়ে মৃত্যু হয় এক মহিলা যাত্রীর। আহত হয়েছেন প্রায় ২৫ জন যাত্রী। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। পুলিশ, দমকল কর্মী ও স্থানীয় মানুষজন বাসের যাত্রীদের উদ্ধার কাজে হাত লাগান। আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিন্তু কেন এমন দুর্ঘটনা ঘটল? ওই দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের অভিযোগ, বাস চালাতে চালাতে ওই বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। আর তার জেরে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করার পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি