শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: বাসকর্মীকে মারধর করে খুনের অভিযোগ উঠেছে টোটো চালকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং বাসকর্মীদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য তিনটি গুরুত্বপূর্ণ রুটে বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাসকর্মীরা। যার জেরে বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকেই চরম ভোগান্তির শিকার হয়েছেন নিত্য যাত্রীরা।

জানা গিয়েছে, শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা চিরঞ্জিত বিশ্বাস। পেশায় বাসকর্মী ছিলেন। অভিযোগ, গত মঙ্গলবার (৯ জুন) বাসস্ট্যান্ডে যাত্রী তোলাকে কেন্দ্র করে কয়েকজন টোটো চালকের সঙ্গে তাঁর বচসা বাধে। বচসার জেরে দুই টোটো চালক চিরঞ্জিতকে বেধড়ক মারধর করেন। যার ফলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তারপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন-বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

অন্যদিকে, চিরঞ্জিত বিশ্বাসের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বাস কর্মীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিভিন্ন রুটে বাস কর্মীদের উপর হামলা, মারধর ও হেনস্তার ঘটনা ঘটছে। আর তাতেই সমস্যার মুখে পড়ছেন বাস কর্মীরা। এই বিষয়ে বারংবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও সুরাহা মেলেনি বলে খবর। এই ঘটনায় শান্তিপুর থানায় গিয়ে বাসকর্মীদের নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছেন বাসকর্মীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল