ব্যাগে বন্দুক! প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর করে প্রায় ১২ লক্ষ টাকা ছিনতাই, আটক ১

Share:

নিজস্ব প্রতিনিধি,  বারুইপুর: অভিনব কেপমারির ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বারুইপুর ক্যানিং রোডের ছয়ানি এলাকার কাছেই ঘটেছে এই ছিনতাইয়ের ঘটনা। এই ঘটনায় আক্রান্ত এক ধান ব্যবসায়ী। প্রকাশঅয দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, রাস্তার পাশে হোটেলে খাওয়ার জন্য বাইক দাঁড় করিয়েছিল ভাঙরের ধান ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা। তাঁর সঙ্গে আরও দুইজন সঙ্গী ছিলেন। ক্যানিং রোডের ছয়ানি এলাকার কাছে ওই দোকানের সামনে এসে দুই ব্যক্তি ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লার কাঁধে থাকা কালো ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী বাধা দিলে দুইজন চিৎকার করতে থাকে। চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে ব্যবসায়ীর কালোব্যাগের মধ্যে রয়েছে বন্দুক। তখনই পাশ থেকে আরও চারজন লোক এসে ব্যবসায়ীকে ঘিরে ধরে মারতে শুরু করে। স্থানীয়রা বিষয়টি দেখেও কিছু বলতে পারেনি। আচমকাই এই ঘটনায় হতভম্ব হয়ে পড়ে। ব্যবসায়ীর সঙ্গে থাকা দুই সঙ্গী ভয়ে পালিয়ে যায়। ব্যবসায়ীকে একা পেয়ে বেধড়ক মারধর শুরু করে ৬ জন দুষ্কৃতী। ব্যবসায়ীর কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় ছয়জন। প্রকাশ্যে এইভাবে ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আশেপাশে লোক বুঝতেই পারিনি কিভাবে ঘটনাটা ঘটে গেল।

সূত্রের খবর, তিনি বিভিন্ন বাজার থেকে ধান সংগ্রহ করতেন। চাষীদের থেকে ধান কেনার প্রায় সারে বারো লক্ষ টাকা পেমেন্ট করতে এসেছিলেন ভাঙর উত্তর কাশিপুর থানার ভুমরু এলাকার ব্যবসায়ী শাহাবুদ্দিন। ঘটনায় রীতিমতো ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছেন ওই ব্যবসায়ী। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা। ছিনতাই অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করেছে পুলিশ।  ছিনতাইয়ের সঙ্গে  সরাসরি যুক্ত থাকার সন্দেহে একজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ।

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক