Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড় জয় মমতার সরকারের, বাংলায় দ্রুত ১০০ দিনের কাজ শুরু করতে কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : অবিলম্বে একশ দিনের কাজ চালু করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। ১০০ দিনের কাজ শুরু করতে কোনও আইনি বাধা নেই। তাই যত দ্রুত সম্ভব কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজ শুরু করার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। ১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে আগেই ধাক্কা খেয়েছিল কেন্দ্র। এবার ৪ সপ্তাহের মধ্যে কেন্দ্রের কাছে হলফনামা তলব করা হয়েছে। এতে বড় জয় দেখছে রাজ্যের শাসকদল। বহুদিন ধরে ১০০দিনের কাজ চালুর দাবি জানাচ্ছিল তৃণমূল। এবার সেই নির্দেশই দিল কলকাতা হাইকোর্ট।

১০০ দিনের কাজের জন্য রাজ্যের যা বকেয়া রয়েছে, তার হলফনামা দেওয়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক মাস পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। শুক্রবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে হলফনামা দেওয়ার কথা জানানো হয়েছে। আগেই কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, ১ অগস্ট থেকে কাজ শুরু করতে হবে। কিন্তু সেই কাজ শুরু হয়নি। সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। গত ২৭ অক্টোবর সুপ্রিমকোর্ট জানিয়ে দিয়েছে, বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে সোমবার মামলাটি ওঠে। কয়েক সেকেন্ডের মধ্য়েই তাঁরা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হচ্ছে। গত এক আগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র। এবার হাইকোর্টের সেই নির্দেশকেই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালতও। ২৭ অক্টোবর এই সংক্রান্ত মামলা সুপ্রিমকোর্টে উঠলে সেখানেও বলা হয়েছে ১০০ দিনের কাজ চালু করার কথা।

১০০ দিনের টাকা আটকে রাখার অভিযোগ বার বার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ বছর ধরে আটকে রয়েছে এই ১০০ দিনের কাজ। হাইকোর্ট বলা সত্ত্বেও ১০০ দিনের কাজ নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি কেন্দ্রীয় সরকার। ১ অগস্ট থেকে কাজ শুরুর কথা বলা হলেও, সেই কাজ শুরু হয়নি। ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে। কিন্তু শীর্ষ আদালতে গিয়েও লাভ হয়নি। সুপ্রিমকোর্টও এই কাজ চালু করার নির্দেশই বহাল রেখেছে। এবার সেই কাজ দ্রুত চালু করার কথা বলা হয়েছে। পাশাপাশি বকেয়া নিয়ে হলফনামা দেওয়ার কথাও বলা হয়েছে।

 

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি