অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক এফআইআর নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আজ, সোমবার অভিষেকের সেবাশ্রয় সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বিরক্তি প্রকাশ করে বলেন, ‘যথেষ্ট হয়েছে, আর নয়। গত কয়েক মাসে এক জন ব্যক্তির নামে একাধিক মামলা দায়ের হয়েছে। আদালত বিরক্ত। এ ক্ষেত্রেও শুভেন্দু অধিকারীর মতো নির্দেশ দিতে বাধ্য হব। আদালতের অনুমতি ছাড়া আর কোনও এফআইআর করা যাবে না। এটা কী চলছে?’

আদালতের পর্যবেক্ষণ, ‘চিকিৎসা আদৌ ভুল ছিল কি না, তা যাচাই করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ রয়েছে। সেখানে কেন অভিযোগ জানানো হয়নি? তা ছাড়া, ভুল চিকিৎসা হলেও অভিষেক তাঁর সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারেন না।’ ডায়মন্ড হারবারের সাংসদ থাকাকালীন দুবার সেবাশ্রয়ের আয়োজন করেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বিনামূল্যে ডায়মন্ডহারবারবাসীর জন্য চিকিৎসার ব্যবস্থা করেছিলেন তিনি। অভিযোগ, সেই শিবিরে গিয়ে ভুল চিকিৎসার জন্য কারোর হাত খোয়া গিয়েছে তো কারোর পা। সেই বিষয়কে নিয়ে একাধিক অভিযোগ থানায় দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল বিষ্ণুপুর, নেতাজি নগর থানা। যার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ।

আরও পডুন: সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সেই মামলার শুনানিতেই এদিন বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি মামলার শুনানিত পর্যবেক্ষণে বলেন, ‘এটা চিকিৎসার গাফিলতির বিষয়। এই নিয়ে যদি কোনও অভিযোগ ক্লিনিক্যাল কাউন্সিলের কাছে করেছেন, তার নথি দেখান আমায়। অনেক হয়েছে। চিকিৎসকও জড়িত থাকলে আইন অনুসারে তাঁকেও রক্ষাকবচ দিতে হবে। এটা বড়জোড় চিকিৎসার গাফিলতি হতে পারে। তদন্তের আগে কি সরাসরি দোষী বলা যায়? এই অভিযোগে সন্তুষ্ট নই। তদন্ত চলতে পারে।’ তারপরেই অভিষেকের রক্ষাকবচের মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মমতাপন্থী সাংসদ মহুয়া, গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী