হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পুলিশি তদন্তে এই মুহূর্তে হস্তক্ষেপ করতে রাজি নয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। বৃহস্পতিবার মামলার শুনানিতে আদালত জানায়, টুলুর বিরুদ্ধে চলা তদন্ত আপাতত চালিয়ে যাওয়া উচিত।

মামলায় টুলুর হয়ে সওয়াল করেন আইনজীবী দুষ্যন্ত দাভে। তিনি বলেন, বাড়িতে নগদ টাকা বা সোনা রাখা নিজে কোনও অপরাধ নয়। এ ক্ষেত্রে আয়কর আইনে মামলা হতে পারে। পাল্টা বিচারপতি ভট্টাচার্য বলেন, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ‘কম নয়, বিপুল’। টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় কেন সংগঠিত অপরাধের ধারা দেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন টুলুর আইনজীবী। জবাবে বিচারপতি জানান, ধারার বিষয়ে আপত্তি থাকলে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা যেতে পারে। শুনানিতে সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রসঙ্গ তুলে টুলুকে ‘রামায়ণের ইন্দ্রজিৎ’-এর সঙ্গে তুলনা করেন বিচারপতি। তাঁর মন্তব্য, ‘মেঘের আড়াল থেকে সবকিছু নজরে রাখছেন’। এদিন মামলায় রাজ্যের তরফে একটি গোপন রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়। রিপোর্টটি অন্যত্র প্রকাশ না করার অনুরোধ জানান অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য। রিপোর্টটি খতিয়ে দেখেন বিচারপতি।

আরও পড়ুনঃ সবংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

উল্লেখ্য, সম্প্রতি মহম্মদবাজারের ডেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ প্রায় ২৮.৫ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। মিনার গ্রেফতার হলেও টুলুর হদিস মেলেনি। তাঁর একাধিক সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। টুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পাশাপাশি ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি হয়েছে। সিউড়ি আদালতে হাজিরার নির্দেশের আগে রক্ষাকবচ চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই আবেদনও খারিজ করল হাই কোর্ট।

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের