জোর ধাক্কা শুভেন্দুর, নবান্নের সামনে ধর্নার অনুমতি দিল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিজেপির নবান্নের সামনে ধর্নার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও জোর ধাক্কা খেল নন্দীগ্রামের বিধায়ক। সুতরাং আপাতত নবান্নের সামনে কোনও ধর্না কর্মসূচির অনুমতি পেল না পদ্মশিবির। সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের পক্ষ থেকে স্পষ্ট করে আজ বলে দেওয়া হয়েছে, মন্দিরতলা বাসস্ট্যান্ডেই ধর্নায় বসা যাবে।

এদিকে আইপ্যাকের অফিসে হানা এবং ওই ঘটনায় তদন্তে বাধা দেওয়ার অভিযোগ–সহ একাধিক ইস্যুতে নবান্নের সামনে অবস্থান কর্মসূচি করতে চেয়ে প্রথমে সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। তবে বিচারপতি শুভ্রা ঘোষ নবান্নের সামনে ধর্না কর্মসূচির অনুমতি দেননি। এবার ডিভিশন বেঞ্চেরও পর্যবেক্ষণ, মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট নিরাপত্তা রয়েছে। এই ধরনের কোনও ধর্না–কর্মসূচি পালিত হলে নিরাপত্তা নবান্নের সামনের শান্তি বিঘ্নিত হতে পারে। এই মামলায় ধাক্কা খেয়ে এখন চুপ গেরুয়া শিবির।

অন্যদিকে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় বিজেপি। ওই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ রায় ঘোষণা করে সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকেই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। আর সেটাই এখন বড় সেটব্যাক হয়ে দাঁড়াল শুভেন্দু অধিকারীর বলে মনে করা হচ্ছে। উলটে কলকাতা হাইকোর্টের প্রশ্ন, নবান্নের সামনেই যদি ধর্না করতে হয়, তাহলে মন্দিরতলা বাসস্ট্যান্ডে নয় কেন? সেখানে দূরত্ব তো একদমই কম। শুভেন্দু অধিকারী নবান্নের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন। তাঁর দাবি, মন্দিরতলা বাসস্ট্যান্ড নয়। সরাসরি নবান্নের গেটের সামনে বসেই তিনি প্রতিবাদ জানাতে চান।

এছাড়া শুভেন্দু অধিকারীর নির্দেশে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, নবান্নের সামনে ‘বুক ফুলিয়ে’ ধর্না দিতে চান তাঁরা। সিঙ্গল বেঞ্চের ওই রায়ের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নেয় বিজেপি। যদিও এবার সেখানেও জোর ধাক্কা খেলেন তাঁরা। এখন ধর্না কর্মসূচি করতে হলে মন্দিরতলা বাসস্ট্যান্ডেই করতে হবে। তাও শর্তসাপেক্ষে। সেটা বিজেপি করে কিনা এখন সেটাই দেখার।

রাখি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, শুভ কাজে কতটা প্রভাব ফেলবে?

৮ জুনের পর সতর্ক থাকুন! শুক্রের অবস্থান বদলে সমস্যায় পড়বেন এই ৪ রাশির জাতকরা

লাল লঙ্কা-লবঙ্গ সহ এই মশলা পোড়ালে হবে মুশকিল আসান! মেনে চলুন নিয়ম

৩১ মে রাহুর গতিপথ পরিবর্তন, অভাবে মুড়ে যাবে ৪ রাশির জাতকের জীবন

আজকের রাশিফল: ওষুধের ব্যবসায়ীদের আজ বিশেষ দিন, প্রচুর লাভ হবে…

কার মাথায় উঠবে অরেঞ্জ ক্যাপ? বৈভবের সঙ্গেই দৌড়ে রয়েছেন শুভমন ও সাই সুদর্শন

আগামী ৩ জুন স্বপ্নপূরণ হচ্ছে কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারের

মাথায় নেই সন্দীপের হাত, চাকরি গেল ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষের

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ