ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

আর্থিক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় আগাম জামিন পেলেন ঋতব্রত-তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর্থিক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় আগাম জামিন পেলেন ঋতব্রত-তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে ওই মামলায় গ্রেফতারির আশঙ্কা নিয়ে নিম্ন আদালতে আগাম জামিন চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু তাঁর আর্জি খারিজ করে দেয় আদালত। এরপর গত ১৪ জুলাই তিনি একই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। অবশেষে আজ, সোমবারের (২৭ জুলাই) শুনানিতে আগাম জামিন পেলেন অনুব্রত মণ্ডল।

এদিন অনুব্রতের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানিয়েছেন, ২০২১ সালের ঘটনা, অথচ ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। রাজ্যে পরিবর্তনের প্রতিহিংসা থেকেই ওই মামলা দায়ের হয়েছে। অন্যদিকে শুনানিতে হাইকোর্ট জানিয়েছে, এতদিন আগের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে ঠিকই। কিন্তু আদালতে অনুব্রতের মামলার তদন্ত চলবে। তাই অনুব্রতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনও প্রয়োজন নেই।  তাঁর আগাম জামিন মঞ্জুর করা হল।

তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্ত হিসেবে জানিয়েছেন, তদন্ত চলাকালীন মামলাকারীকে পূর্ণ সহযোগিতা করতে হবে। ১০ দিনের মধ্যে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে। তদন্তের জন্যে তাঁকে যখনই ডাকা হবে, হাজিরা দিতে হবে। প্রসঙ্গত, অনুব্রত-সহ তৃণমূলের আরও কয়েকজনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করেছিলেন বোলপুরের বাসিন্দা জনৈক শুভেন্দু মণ্ডল। অনুব্রতের বিরুদ্ধে প্রায় ৩০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। কিন্তু শুভেন্দুর অভিযোগ তখন পুলিশ শোনেনি। তাই সরকার বদল হতেই অনুব্রতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনের দ্বারস্থ হন শুভেন্দু মণ্ডল।

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

ভিনধর্মী প্রাপ্তবয়স্ক যুগলের বিয়েতে বাধা নয়! পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা