গবেষণাপত্রে AI কারসাজি বন্ধ, পিএইচডি-র জন্য নয়া গাইডলাইন জারি করল কলকাতা বিশ্ববিদ্যালয়

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দৌলতে এখন মোবাইল কিংবা ল্যাপটপ ব্যবহার করে মুহূর্তের মধ্যেই যে কোনও প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা স্কুল প্রজেক্ট বা হোমওয়ার্ক তৈরিতে এআই অ্যাপের সাহায্য নিচ্ছে। এমন প্রবণতা এখন খুবই সাধারণ। তবে এই ব্যবহার শুধু স্কুল চত্বরেই সীমাবদ্ধ নেই। বিশ্ববিদ্যালয় স্তর থেকে শুরু করে পিএইচডি গবেষণার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত নির্ভরতা চোখে পড়ছে। এই পরিস্থিতিতে এআই ব্যবহারে লাগাম টানতে উদ্যোগী হল কলকাতা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, পিএইচডি গবেষণায় ক্ষেত্রে নতুন একটি বিধি প্রবর্তনের পরিকল্পনা করা হয়েছে। আসন্ন সিন্ডিকেট বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পেলে তা কার্যকর করা হবে। প্রস্তাবিত বিধি অনুযায়ী, কোনও গবেষণাপত্রে ১০ শতাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা যাবে না। নির্ধারিত সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট গবেষণাপত্র বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন: “পড়াশোনা করে লাভ নেই, শুধু সময় নষ্ট হচ্ছে”, চিঠি লিখেই রহস্যজনকভাবে নিখোঁজ দুই ছাত্র

ইতিমধ্যেই প্লেজিয়ারিজম বা অন্যের লেখা নকল করা ঠেকাতে ইউজিসি অনুমোদিত সফটওয়ার ব্যবহার করছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার গবেষণাপত্রে এআই-এর ব্যবহার কতটা হয়েছে, তা শনাক্ত করার জন্যও বিশেষ সফটওয়্যার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস জানান, গবেষণাপত্র যাচাইয়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নিয়ন্ত্রণ আনতেই এই উদ্যোগ। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট

রাজ্যের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ই প্রথম এই ধরণের নীতি প্রণয়নের পথে হাঁটছে। যদিও দেশের একাধিক শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই শর্তসাপেক্ষে এআই ব্যবহারের অনুমতি দিয়েছে। আইআইটি মুম্বই ও কানপুরে কোডিং বা প্রযুক্তিগত কাজে এআই ব্যবহার করা গেলেও তার স্পষ্ট যুক্তি গবেষককে জানাতে হয়। আইআইএসসি বেঙ্গালুরুতে এআই নির্ভর ছবি ব্যবহারকে বৈজ্ঞানিক অপব্যবহার ধরা হয়। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এআই নির্ভর লেখা শনাক্ত করা হয় এবং সীমা ছাড়ালে গবেষণাপত্র বাতিল হয়। সিআইএসআর যাবে গবেষণাপত্রে কোনও এআই ব্যবহার সম্পুর্ন নিষিদ্ধ।

সুশান্ত সিং রাজপুত মামলার তদন্তে এবার রাষ্ট্রপতি সম্মান পেলেন নূপুর প্রসাদ

৮০ তম স্বাধীনতা দিবসে মোদির মাথায় লাল পাগড়ি, প্রতি বছর কেন বদলায় প্রধানমন্ত্রীর সাজ?

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?