চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথম দফার ১৫২ আসনের ভোট প্রচার থামল, শেষ মুহুর্তে ঝড় তোলার চেষ্টা প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি: আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে ভোট নেওয়া হবে। ওই ১৫২ আসনের জন্য মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল পাঁচটায় শেষ হল ভোটপ্রচার। শেষ মুহুর্তের ভোটপ্রচারে কোমর কষে ঝাঁপিয়ে পড়েছিলেন প্রতিটি দলের প্রার্থী থেকে শুরু করে নেতারা। কেউ রোড শোয়ে ব্যস্ত ছিলেন, কেউ বা মিছিলে। কেউ বা দরজায়-দরজায় গিয়ে শেষ মুহুর্তে ভোট ভিক্ষা করেছেন।

প্রথম দফায় ভোট নেওয়া হবে কোচবিহারের ৯টি, আলিপুরদুয়ারের ৫টি, জলপাইগুড়ির ৭টি, কালিম্পংয়ের ১টি, দার্জিলিংয়ের ৫টি, উত্তর দিনাজপুরের ৯টি, দক্ষিণ দিনাজপুরের ৬টি, এবং মালদার ১২টি আসনে। পাশাপাশি  মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার সমস্ত আসনেই প্রথম দফায় ভোট নেওয়া হচ্ছে। খাতায়-কলমে ১৫২ আসনে বহুমুখী লড়াই হওয়ার কথা থাকলেও মালদা-মুর্শিদাবাদ বাদে বাকি জেলাগুলোতে মূল লড়াই সীমাবদ্ধ থাকছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির।

পাঁচ বছর আগে বিধানসভা ভোটে এই ১৫২ আসনের মধ্যে শাসকদল তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ৯২ আসনে। বিজেপির ঝুলিতে গিয়েছিল ৫৯টি আসন আর একটি আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থী। রাজ্যে ক্ষমতা দখলের লক্ষ্য হাসিলের ক্ষেত্রে প্রথম দফায় অন্তত ১০০ আসনে জয়কে ‘নিশানা’ করেছে বিজেপি। শাসকদল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আশাবাদী গতবারের জয়ী আসন ধরে রাখার বিষয়। দীর্ঘদিন বাদে আলাদাভাবে লড়া কংগ্রেস নেতৃত্ব আশাবাদী মালদা ও মুর্শিদাবাদের বেশ কয়েকটি আসনে জয় মিলবে।

প্রথম দফার ১৫২টি বিধানসভা কেন্দ্রের ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কোমর কষে ঝাঁপিয়েছে নির্বাচন কমিশন। রাস্তায় নামানো হচ্ছে ২,১৯৩টি ক্যুইক রেসপন্স টিম (কিউআরটি)। তার মধ্যে  গত ১৫ বছরে নির্বাচনী সহিংসতার নিরিখে শীর্ষে থাকা মুর্শিদাবাদ জেলায় সর্বাধিক ২১৯টি কিউআরটি মোতায়েন করা হবে। এই দলগুলি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ)-এর জওয়ানদের নিয়ে গঠিত হবে এবং প্রতিটি দলে শুধুমাত্র একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক থাকবেন রুট গাইড হিসেবে।

Published by:

Share Link:

More Releted News:

ফের রাজপথে নামছেন মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর তৃণমূলের মহামিছিল

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভোটের জন্য বিশেষ ব্যবস্থা পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের

মধ্যমগ্রামে রথীন ঘোষের জয়ের পথে কাঁটা হবেন কংগ্রেসের চণ্ডীদা?

হলদিয়ার পদ্ম প্রার্থীর আগ্নেয়াস্ত্র সহ ভিডিও ভাইরাল, চাঞ্চল্য গেরুয়া শিবিরে

‘আমাদের ভোট দেবেন না, তৃণমূলকে দিন’, ভিডিও-বিতর্কে হুমায়ুনের দল ছাড়লেন আরও ৪ প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ