ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

যাত্রীসুরক্ষা এবং ট্রেন চলাচলের গতি আরও উন্নত করতে ব্যান্ডেল স্টেশনের ট্রাফিক ও পাওয়ার ব্লক করে কাজ করবে পূর্ব রেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রীসুরক্ষা এবং ট্রেন চলাচলের গতি আরও উন্নত করতে ব্যান্ডেল স্টেশনের ট্রাফিক ও পাওয়ার ব্লক করে কাজ করবে পূর্ব রেল। আগামী রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত প্রায় ৭৫ মিনিট এই কাজ হবে। আর সেই কারণে ব্যান্ডেল লাইনের কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। কাজের জন্যে ওই সময় ওই লাইনে সম্পূর্ণ ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। ব্যান্ডেল স্টেশনের বাইরে ডাউন লাইনে দু’টি পয়েন্টের মধ্যে কাজ হবে। কিছু জায়গায় পুরনো ট্র্যাকের বদলে নতুন করে বসানোরও পরিকল্পনা নিয়েছে রেল। ওই পয়েন্টগুলির মধ্যে দু’টি লাইন যেখানে জুড়ছে, সেই অংশে পুরনো ব্যবস্থা বদলে আবার নতুন করে বসানো হবে। সেই সব কারণে ৭৫ মিনিটের ট্রাফিক ব্লক করা হবে।

যে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল হাওড়া-বর্ধমান লোকাল (37827, 37829), বর্ধমান-হাওড়া ( 37832, 37834), হাওড়া-ব্যান্ডেল (37235, 37237, 37239), ব্যান্ডেল-হাওড়া (37242, 37244, 37246), হাওড়া-মেমারি (37651), মেমারি-হাওড়া (37652), ব্যান্ডেল-নৈহাটি (37536), নৈহাটি-ব্যান্ডেল (37535), ব্যান্ডেল-কাটোয়া (37749), কাটোয়া-ব্যান্ডেল (37748), শিয়ালদহ-বর্ধমান (31151), বর্ধমান-শিয়ালদহ (31152)। সুতরাং হাওড়ার সঙ্গে সঙ্গে নৈহাটি ও শিয়ালদহ বিভাগেও কিছু ট্রেন বাতিল করা হয়েছে। তাই ওইদিন ওই সময় কোনও পরিকল্পনা করে থাকলে, এখনই বিকল্প ব্যবস্থা নিন।

যেহেতু ছুটির দিন, তাই রাস্তাঘাটে লোকজন কম বেরোন, তাই ছুটির দিনেই এই সমস্ত কাজগুলি করা হয়। কিন্তু কারও কারও ছুটির দিনেও অনেক পরিকল্পনা থাকে। এই ট্রেন সমস্যা সেই যাত্রীদের বিপাকে ফেলে। তবে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব বিভাগ সমন্বয় রাখছে। দ্রুত কাজ সম্পন্ন করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হবে। এই পাওয়ার ব্লক এবং কোন কোন ট্রেন বাতিল, সে বিষয়ে যাত্রীদের অবগত থাকার নির্দেশও দিয়েছেন তিনি।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ