আইএসএফকে ভোট দিলে মিলবে না মমতার দেওয়া ঘর, ভাঙড়ে দাঁড়িয়ে হুঁশিয়ারি শওকত মোল্লার

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাঙড়: আইএসএফে ভোট দিলে মিলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ঘর। প্রকাশ্যে সভা থেকে হুঁশিয়ারি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার(MLA Sauqat Molla)।ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালি দু নম্বর অঞ্চলের ভুমরু গ্রামে লক্ষ্মী এল ঘরে সিনেমা প্রদর্শনী সভার আয়োজন করেন ভোগালী টু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর সেই সভাতে উপস্থিত হন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে আইএসএফ কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে হুঁশিয়ারি দিতে দেখা গেল ক্যানিং পূর্বের(Canning East) তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে।

তিনি বলেন, ভোট দেবেন আইএসএফকে আর ঘর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু আর হবে না। ডাল ,ভাত কবে খেয়েছেন ভুলে যাও। খুব পরিষ্কার কথা খোলাখুলি কথা, যদি আগামী দিনে শুধরে যাও তাহলে টাকা পাবে, তাও টাকা পাবে ভোটের আগে নয় ভোটের পরে ।এটাও বলে দিলাম কথা যেমন এখানে বলে যাচ্ছি কাজেও প্রমাণ করে দেব। যদি না করতে পারি রাজনীতি করবো না ,ছেড়ে দেব।বিরোধীদের প্রকাশ্যে সভা থেকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার হুঁশিয়ারি দিতে দেখা গেল ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে।পাল্টা দক্ষিণ ২৪ পরগনা আইএসএফের জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা(Abdul Nalek Molla) বলেন, শওকত মোল্লা এই মুহূর্তে দায়িত্বজ্ঞানহীন এর মত কাজ করছেন। সাধারণ মানুষের ওপরে আর কোন উনি ভরসা রাখতে পারছেন না । যার কারণে এইভাবে হুমকির আশ্রয় নিতে হচ্ছে। ঘরের টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, কোনও মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়।

ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার হুঁশিয়ারি নিয়ে বিজেপি নেতা দিলীপ হালদার বলেন, শুধু ভুমরু গ্রাম নয় সারা পশ্চিমবঙ্গে জবরদস্তি হুমকির রাজ শুরু হয়েছে।ঘর যারা পাচ্ছে তাদের থেকে তোলাবাজি করে টাকা নেওয়া হচ্ছে। আবার ঘর দেব না ভোট দিতে হবে তার জন্য এখন থেকেই হুমকি শুরু হয়ে গিয়েছে। যত ভোট এটি আসবে ততই ধরনের হুমকির ঘটনা বাড়বে। কারণ এবারের নির্বাচনে লড়াইটা যে কঠিন তা বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস।

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড় অব্যাহত! ২০ দিনে কত আয় করল রণবীর অভিনীত ‘রামায়ণ’?

চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট

বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতী তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা