আন্তর্জাতিক সর্প দিবসে ক্যানিংয়ের প্রত্যন্ত গ্রামে কুসংস্কারে ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: আন্তর্জাতিক সর্প দিবসে গুণিনের কেরামতিতে মৃত্যু হল এক শিশুর । গুরুতর অসুস্থ শিশুটির দিদি ও মা । রবিবার আন্তর্জাতিক সর্প দিবসেই এই ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিংয়ের নিকারীঘাটা পঞ্চায়েতের পাঙ্গাশখালি গ্রামে(Pagaskhali Village) । শনিবার রাতে বিষধর সাপ কালাচের দংশনে ঘুমন্ত অবস্থায় আক্রান্ত হন মা ও দুই মেয়ে । মৃত্যু চার’বছরের শিশু হালিমা সর্দারের ।

পাঙ্গাশখালি গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক রাজ্জাক সর্দার কাজ করেন আন্দামানে । তাঁর স্ত্রী ও দুই মেয়ে রেশমা, হালিমা সর্দারকে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে । স্থানীয়রা এক ওঝা ও গুনিনের কাছে নিয়ে যায় তাদের। সেখানে গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত চলে ঝাড়ফুঁক । দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর তাদের শারীরিক পরিস্থিতি খারাপ হলে হাল ছেড়ে দেয় ওঝা । প্রতিবেশীরা এরপর তিনজনকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে(Canning Hospital) নিয়ে যায় চিকিৎসার জন্য । সেখানে চার বছরের শিশুকন্যাটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপর মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্যানিং হাসপাতাল থেকে বারুইপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সাপে কাটা দুই মেয়ের মা আপাতত ভর্তি আছেন ক্যানিং হাসপাতালে ।সেখানেই তার চিকিৎসা চলছে। এই প্রসঙ্গে হাসপাতালের সর্প চিকিৎসক দাবি করেন, সময়মতো তিনজন যদি হাসপাতালে আসতো তাহলে ছোট শিশুটিকে বাঁচানো সম্ভব হতো। কিন্তু গ্রাম বাংলার কিছু কিছু মানুষ এখনো কুসংস্কারে আবদ্ধ। কোন গুনিন বা ওঝা বিষধর সাপে কাটা ব্যক্তিকে বাঁচাতে পারে না বলে দাবি করে  চিকিৎসকের আন্তর্জাতিক সর্প দিবসে মানুষজনের কাছে  বার্তা সাপে কাটলে হাসপাতালে আসুন। সেখানেই সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হবে। গুনিন বা ওঝার কাছে গিয়ে অকালে প্রাণ সংশয় ডেকে আনবেন না এবং সময় নষ্ট করবেন না।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা