‘এটা শুধুমাত্র ট্রেলার’, ম্যাসেজ পাঠিয়ে খুনের হুমকি ক্যানিংয়ে  তৃণমূল পঞ্চায়েত প্রধানকে  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মালদার তৃণমূল নেতা খুনের পর এবার খুনের  হুমকি পেলেন তৃণমূলের এক পঞ্চায়েত প্রধান। বুধবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পেলেন খুনের হুমকি । অভিযোগ উঠেছে, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁকে হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের ছবি ও অডিও বার্তা পাঠিয়ে খুনের হুমকি দিয়েছে। জানা গিয়েছে, অডিও বার্তায় বলা হয়, “এটা শুধুমাত্র ট্রেলার। পিকচার এখনও বাকি।”

এই ঘটনার পর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে পঞ্চায়েত প্রধান আকচার মণ্ডল। পঞ্চায়েত প্রধানের দাবি, কে বা কারা তাঁকে হুমকি দিয়েছে তিনি জানেন না। কেন তাঁকে এই হুমকি দেওয়া হল  তা নিয়ে তৈরি হয়েছে সংশয় । ইতিমধ্যেই এই ঘটনায় কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

উল্লেখ্য , গত ২ জানুয়ারি মালদার   ঝলঝলিয়ার মাতাল মোড় এলাকায় উপস্থিত ছিলেন  তৃণমূল নেতা দুলাল ওরফে বাবলা  সরকার। অভিযোগ, তখন একটি বাইকে করে তিনজন এসে তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। আর তাতেই প্রাণ হারান তিনি । এই ঘটনায় যুক্ত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে তৃণমূলের তরফে তাঁকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের খুনের হুমকি পেলেন পঞ্চায়েত প্রধান।

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের