গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের সকালে ব্যারাকপুরের ঐতিহাসিক গান্ধিঘাটে এসে চরকা কাটলেন রাজ্যপাল আর এন রবি। প্রার্থনা সভায় যোগ দেওয়ার পাশাপাশি দেশীয় শিল্প ও আত্মনির্ভরতার গুরুত্ব তুলে ধরলেন তিনি। প্রতি বছরই স্বাধীনতা দিবসে গান্ধিঘাটে চরকা কাটার ঐতিহ্য রয়েছে। ৮০তম স্বাধীনতা দিবসেও সেই রীতি বজায় থাকল, তবে এবার চরকায় হাত দিলেন স্বয়ং রাজ্যপাল।

রাজ্য সরকারের উদ্যোগে গান্ধিঘাটে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভা। অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করার পাশাপাশি দেশের শান্তি, সম্প্রীতি, ঐক্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মন্ত্রী অর্জুন সিং ও কল্যাণ চক্রবর্তী। এছাড়াও ছিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তুভ বাগচী, পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ, ব্যারাকপুরের নগরপাল অমিত কুমার সিং-সহ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক ও জনপ্রতিনিধি। চরকা কেটে আর এন রবি কার্যত স্বনির্ভরতার বার্তাই তুলে ধরেন।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

মহাত্মা গান্ধির নেতৃত্বে স্বদেশি আন্দোলনে চরকা হয়ে উঠেছিল আত্মনির্ভরতার অন্যতম প্রতীক। বিদেশি বস্ত্র বর্জন করে দেশীয় খাদি ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন গান্ধিজি। তাঁর লক্ষ্য ছিল শুধু ব্রিটিশ পণ্য বর্জন নয়, গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। তাই গান্ধীঘাটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চরকার উপস্থিতি আজও বহন করে বিশেষ তাৎপর্য। রাজ্যপালের হাতে সেই চরকা ঘোরার মুহূর্তে উঠে এল দেশীয় শিল্প, স্বনির্ভরতা এবং স্বাধীনতার মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল