শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসে সাজল রেড রোড। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি কুচকাওয়াজ ও একাধিক ট্যাবলোয় উঠে এল বাংলার বিভিন্ন উদ্যোগ। রেড রোডে বাজল বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ১৪ জন আইপিএস আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় ‘মুখ্যমন্ত্রীর পদক’।

স্বাধীনতা দিবস উপলক্ষে এর আগে রাজ্যবাসীর উদ্দেশে ভিডিওবার্তাও দেন মুখ্যমন্ত্রী। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি। এবারের কুচকাওয়াজে ছিল বিশেষত্ব। প্রথমবার রেড রোডের প্যারেডে কম্যান্ডারের পাশাপাশি সহকারী কম্যান্ডারও ছিলেন। কুচকাওয়াজ শেষ হওয়ার পর একে একে প্রদর্শিত হয় মোট ১২টি ট্যাবলো। অনুষ্ঠানকে ঘিরে রেড রোডে ছিল কড়া নিরাপত্তা। এ বছর কলকাতার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। শহরজুড়ে দায়িত্বে ছিলেন প্রায় তিন হাজার অতিরিক্ত পুলিশকর্মী।

আরও পড়ুন: ‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

নিরাপত্তার স্বার্থে রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়। প্রতিটি জোনের দায়িত্বে ছিলেন ডিসি পদমর্যাদার একজন করে পুলিশকর্তা। এই ১৩টি জোনের অধীনে ছিল মোট ৮০টি সেক্টর। নিরাপত্তা ব্যবস্থায় ছিলেন অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ২০ জন ডিসি এবং ৪০ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। শহরের বিভিন্ন এলাকায় টহল দিয়েছে ন’টি পিসিআর ভ্যান ও তিনটি কুইক রেসপন্স টিম। এছাড়াও নজরদারি বাড়াতে ১৯টি পুলিশ পিকেট, মেট্রো স্টেশনে ২৫টি এবং বাজার ও শপিং মল এলাকায় ২৪টি পিকেট রাখা হয়। কালীঘাট মন্দির-সহ সাতটি ধর্মীয় স্থানেও ছিল অতিরিক্ত নিরাপত্তা। নাশকতা ঠেকাতে শহরের ২৩টি গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়। দর্শকদের ভিড়ের মধ্যেও সাদা পোশাকে পুলিশকর্মীরা নজরদারি চালান।

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহত ২০, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর