নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

Share:

নিজস্ব প্রতিনিধি: নাগেরবাজারে ভয়াবহ দুর্ঘটনা। মোটরবাইক এবং গাড়ির সংঘর্ষে ছিটকে নীচে পড়ে মৃত্যু হল বাইক চালকের। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম বিশাল কুমার দেউলিয়া। ইতিমধ্যে গাড়িচালক এবং গাড়িটিকে আটক করেছে নাগেরবাজার থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।           

জানা গিয়েছে, বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের দিকে এয়ারপোর্টের দিক থেকে আসছিল একটি গাড়ি। উল্টোদিক থেকে অর্থাৎ এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একটি মোটর বাইক। প্রবল গতিতে ধেয়ে আসা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বাইকটির। সঙ্গে সঙ্গে উড়ালপুলের উপর থেকে ছিটকে নীচে পড়ে যান বাইক আরোহী। দুর্ঘটনার পর উড়ালপুলের উপর ছড়িয়ে পড়ে বাইকের ভাঙা অংশ। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। তবে শেষরক্ষা হয়নি। 
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, গাড়িটির গতি অনেক বেশি ছিল। আরেকটি বাইকের সঙ্গেও ধাক্কা লাগে প্রবল গতিতে ধেয়ে আসা এই গাড়ির। তবে সেই বাইক আরোহী কোনওমতে প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও মোটরবাইক দু’টিকেই থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রের খবর, এদিন গাড়ির ধাক্কায় মোটরবাইক চালক ছিটকে উড়ালপুল থেকে নীচে পড়ে আঘাত পান। তাঁর মাথায় হেলমেট ছিল। আহত চালককে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত যুবকের পরিবারে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। 

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?