দুর্ঘটনায় জখম হলে ক্যাশলেস চিকিৎসা, বেসরকারি হাসপাতাল তালিকা তৈরির কাজ চলছে

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্ঘটনাগ্রস্থদের চিকিৎসা ব্যবস্থা আরো সহজ সরল করতে উদ্যোগী হচ্ছে রাজ্য। দুর্ঘটনায় জখম ব্যক্তি ও তাঁর পরিবারকে যাতে আর্থিক সমস্যায় পড়তে না হয়, তারজন্য ক্যাশলেস চিকিৎসা পরিষেবা এবার বাংলাতেও। ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থদের চিকিৎসা দ্রুত শুরু করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় অস্ত্রোপচার করা হলে জখম ব্যক্তির বাঁচার আশা বাড়বে। তবে এটা কিভাবে কাজ করবে তাই নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছেন রাজ্য পুলিশের কর্তারা। এই বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে যাতে চিকিৎসা কোনওভাবে আটকে না যায়। দুর্ঘটনা আহত ব্যক্তিকে অনেক সময় তাড়াতাড়ি করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশই তাঁদের নিয়ে যায়। কিন্তু সেই চিকিৎসার টাকা কে দেবে? বিভিন্ন কথায় কথায় অনেক সময় দেরি হয়ে যায়। তারফল ভুগতে হয় জখম ব্যক্তিকে। এই সমস্যা সমাধান করতে গত মে মাসে একটি প্রকল্প চালু করে কেন্দ্র। কিন্তু সেখানে বলা হয়েছিল, দুর্ঘটনায় জখম ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল বা নার্সিংহোমে নিয়ে গেলে সর্বাধিক দেড় লক্ষ টাকা ছাড় মিলবে। এর বেশি খরচ হলে তা দিতে হবে জখম ব্যক্তিকেই।

দেশের সকল রাজ্যকে এই প্রকল্পে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে। রাজ্যগুলোর হাসপাতাল ও নার্সিংহোমের তালিকা দিতে বলা হয়েছে। এবার সেই একউ সুবিধা চালু হতে চলেছে বাংলায়। তবে কীভাবে এটি চালু হবে, কোন কোন নার্সিংহোম থআকবে সেই তালিকায়। সবটা নিয়েই মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করছেন পুলিশ কর্মকর্তারা।  জানা গিয়েছে, জখম ব্যক্তিকে হাসপাতাল বা নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাঁকে দেখে ঠিক করবেন, ভরতি করতে হবে কি না। ভরতির পরে ‘পেশেন্ট আইডি’ তৈরি করে পুলিশকে জানিয়ে দেওয়া হবে। দুর্ঘটনাস্থলের থানা এফআইআর নম্বর এবং অন্যান্য বিস্তারিত তথ্য দিয়ে আরও একটি ‘পেশেন্ট আইডি’ তৈরি করে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করবে। রোড সেফটি কমিটির প্রতিনিধিরা সবকিছু পরীক্ষার পর দেড় লক্ষ টাকা অনুমোদন করবেন। এই সুবিধা পেতে চাইলে তালিকাভুক্ত হাসপাতালেই ভরতি করাতে হবে রোগীকে।

যদি তালিকাভুক্ত হাসপাতালে ভর্তি করা না যায়, তাহলে সব তথ্য থানায় পাঠিয়ে দিতে হবে। কেন তালিকাভুক্ত হাসপাতালে ভর্তি করানো হয়নি, সবটাই কেন্দ্রের পোর্টালে জানাতে হবে। বেসরকারি হাসপাতাল জখম ব্যক্তির সঠিক চিকিৎসা করছে কিনা,সুস্থভাবে তাঁকে ফেরাচ্ছে কিনা সবটাই জানাতে হবে।

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫