অনুব্রত লটারি জিতেছিলেন, তা নিয়েও এবার তদন্তে সিবিআই

ওই লটারি খেলার দিন ও সময় ছিল, গত বছরের ৭ ডিসেম্বর, দুপুর ১টায়।  lottrysambadresult.in- ওয়েবসাইটে দেওয়া তথ্য সেই দাবিই করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডল (ANUBRATA MONDAL) জিতেছিলেন ১ কোটি টাকার লটারি। তবে তা সত্যি কি না জানা যায়নি। এবার তা নিয়েও তদন্তে নেমেছে সিবিআই। জানা গিয়েছে, লটারির এজেন্টকে তলব করেছে সিবিআই। উল্লেখ্য, চলতি বছরের ১৭ জানুয়ারি প্রকাশ্যে এসেছিল এই খবর।

জানা গিয়েছে, এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে বোলপুরের এক লটারির এজেন্টকে হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তলব করা হয়েছে নিজাম প্যালেসে। গোয়েন্দাদের অনুমান, ওই এজেন্টের কাছ থেকেই লটারিটি কিনেছিলেন কেষ্ট। সূত্রের খবর, তাঁর কাছে জানতে চাওয়া হবে অনুব্রত নিজে এই লটারি কিনতে এসেছিলেন না কি, অন্য কেউ কিনেছিলেন।

প্রসঙ্গত ওই লটারি খেলার দিন ও সময় ছিল, গত বছরের ৭ ডিসেম্বর, দুপুর ১টা। lottrysambadresult.in- ওয়েবসাইটে দেওয়া তথ্য সেই দাবিই করেছিল। বিতর্কিত সেই টিকিট নম্বরটি ছিল, 89H 54045 । জানা গিয়েছিল, এই লটারি সংস্থার নাম, ‘ডিয়ার’। এই টিকিট ছিল ৫ সিরিজের। মানে একটি টিকিটের দাম ৬ টাকা। আর সিরিজের দাম ৩০টাকা।   তবে অনুব্রত না কি ঘনিষ্ঠ মহলে উড়িয়ে দিয়েছিলেন সেই দাবি। তারপরে এই খবর আসতে আসতে চাপা পড়ে গিয়েছিল। লটারি নিয়ে সিবিআই তদন্ত শুরু হতেই ফের আলোচনার অন্যতম বিষয় হিসেবে উঠে এসেছে এই খবর।

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ করার আবেদন অরূপ বিশ্বাসের

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের