Loading live market data...
Loading active stocks...
Connecting...

এবার তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা

Share:

নিজস্ব প্রতিনিধি, তেহট্ট: শুক্রবার দুপুরে নদিয়া জেলার তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়ি ও কার্যালয়ে হানা দিল সিবিআই। এদিন দুপুরে ৯টি গাড়ির কনভয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে হাজির হয় তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার কার্যালয় ও বাড়িতে। তল্লাশি শুরু করার আগেই বিধায়ক তাপস সাহার মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়ে নেয় সিবিআই। তার কার্যালয়ে বিধায়ককে সামনে রেখেই বিভিন্ন আলমারি খুলে তল্লাশি করে অফিসাররা।তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি সিবিআই এর টিম হানা দেয় তার আপ্ত সহায়ক প্রবীর কয়াল ও তার ঘনিষ্ঠ সুনীল মন্ডলের বাড়িতে।

অপরদিকে বিধায়কের বাড়িতেও অপর একটি টিম পৌঁছে সেখানে তল্লাশি শুরু করেছে। বিধায়ক তাপস সাহা, প্রবল তাপপ্রবাহ চলার জন্য শুক্রবার সকাল থেকে তার কার্যালয়ে আসা সকল মানুষজনকে ঘোল বিতরণ করছিলেন। দুপুর নাগাদ বিধায়ক তপস্যা তিনি তার বাড়ির পাশে থাকা একটি পুকুরে গিয়ে মাছেদের খাবারও বিতরণ করেছিলেন। শুক্রবার দুপুরেসিবিআই – এর দুটি টিম হাজির হয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে হাইকোর্টের নির্দেশে শুরু করেছে তল্লাশি অভিযান।

তল্লাশির সময় সমস্ত রকম সাবধানতা অবলম্বন করছে সিবিআই। বিধায়কের কার্যালয় ও তার বাড়ি দুটিই ঘিরে নিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিধায়কের কার্যালয়ে সিবিআই তল্লাশি দেখতে বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছে।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?