এবার সিবিআই হানা অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণের বাড়িতে

২ টি কোম্পানিরই ডিরেক্টর পদে প্রথম ডিরেক্টরের জায়গায় নাম রয়েছে সুকন্যা মণ্ডলের। আর দ্বিতীয় ডিরেক্টরের পদেই নাম রয়েছে বিদ্যুৎবরণ গায়েনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL) ঘনিষ্ঠ বলেই পরিচিত বিদ্যুৎবরণ গায়েন। এবার তাঁর বাড়িতে তল্লাশি চালাল সিবিআই (CBI)। জানা গিয়েছে, বিদ্যুতের বোলপুরের কালিকাপুরের বাড়িতে রবিবার দুপুরে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। সম্প্রতি অনুব্রত মণ্ডলের রাইসমিলে সিবিআইয়ের যে প্রতিনিধি দল হানা দিয়েছিল, সেই দলই এসেছে আজ। 

বিশেষ সূত্রের খবর, বিদ্যুৎ একসময় ছিলেন পুরসভার গাড়ির খালাসি। সেই খালাসি পদে থাকাকালীন তিনি অনুব্রত মণ্ডলের এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন যে কেষ্টকে বাবা বলেও সম্বোধন করতেন তিনি। জানা গিয়েছে, কালিকাপুরের এই বাড়িতে তিনি থাকেন স্ত্রী ও ছেলেকে নিয়ে। খালাসি থেকে তিনি হয়ে উঠেছিলেন একাধিক সংস্থার ডিরেক্টর। গরু পাচার মামলায় তিনি যুক্ত কি না, তা খতিয়ে দেখতেই অভিযান চালিয়েছে সিবিআই। জানা গিয়েছে, একই এলাকায় তাঁর নামে র‍য়েছে আরও একটি বাড়ি। রয়েছে একাধিক জমিও। 

স্থানীয় সূত্রে খবর, অনুব্রত মণ্ডল গ্রেফাতার হওয়ার পর থেকেই বাড়ি বন্ধ হয়ে পড়ে রয়েছে। দেখা মেলেনি বিদ্যুতেরও। জানা গিয়েছে ২ টি কোম্পানিরই ডিরেক্টর পদে র‍য়েছেন ২ জন। প্রথম ডিরেক্টরের জায়গায় নাম রয়েছে সুকন্যা মণ্ডলের। আর দ্বিতীয় ডিরেক্টরের পদেই নাম রয়েছে বিদ্যুৎবরণ গায়েনের।

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন