পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্যের বাড়িতে ফের সিবিআই হানা

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর: পার্থ চট্টোপাধ্যায়য়ের প্রাক্তন আপ্তসহায়ক সুকান্ত আচার্যের (Sukanta Acharya) নিউব্যারাকপুরের বাড়িতে ফের হানা দিল সিবিআই। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এ  নিয়ে তৃতীয়বার সিবিআই হানা দিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতে। এর আগে ২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পরপর এসেছিলো সিবিআই(CBI) এই বাড়িতে।সেই সময় পরপর দুবার এসেছিলো সিবিআই।নিজাম প্যালেসে ইডি হেফাজতে একাধিকবার জেরা করা হয়েছিল এসএসসি উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য সুকান্ত আচার্য কে। এসএসসি নিয়োগ দুর্নীতি কান্ড আবারও সিবিআই আসে এই বাড়িতে দীর্ঘদিন পর।

বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ সিবিআই এর পাঁচ প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছায়। পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্যের বাড়িতে সিবিআই হানা। আয় ব্যয়ের হিসাব সম্পত্তির পরিমাণ সহ নিয়োগের সুপারিশ নিয়ে ম্যারাথন জেরা চলে বাড়িতে। জানা যায় এইদিন বাড়িতে ছিলেন না সুকান্ত আচার্য।সিবিআই প্রতিনিধিরা বাড়ির ভিতরে পরিবারের লোকজনের সাথে কথা বলে,প্রায় দু’ঘন্টা ধরে চলে এই জিজ্ঞাসাবাদ। সিবিআই জেরা চলাকালীন নিউব্যারাকপুরে(NewBarrackpore) সুকান্ত বাবুর বাড়ি থেলে তার বাবা বাইরে বের হন।সেই সময় বাবা জনার্দন আচার্য কে কিছু প্রশ্ন করা হলে মেজাজ হারিয়ে তিনি সংবাদমাধ্যমকে রীতিমতো ধাক্কা মারেন। এমনকি বুম কেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন।তিনি প্রথমে জানান সুকান্ত আচার্য দিল্লি তে আছে,পরে আবার বলেন সবাই বাড়িতে রয়েছে।

সিবিআই(CBI) এর জন্য রান্না করা হচ্ছে,যা রান্না হচ্ছে তা আপনাদের বলবো কেন?এই বলেই রেগে গিয়ে বুম কারাকারি করতে থাকেন। সংবাদমাধ্যমের বুমে ধাক্কা,এবং যথেষ্ট খারাপ ব্যবহার করেন জনার্দন বাবু। প্রায় ছয় ঘন্টা জেরার পর নিউব্যারাকপুরে দক্ষিণ মাসুন্দা জগদীশ বসু রোডে সুকান্ত আচার্যের বাড়ি থেকে বেড়িয়ে যান সিবিআই প্রতিনিধি দল দুপুর ২:৩৪ মিনিট ।তারা এই দিন একজন সাক্ষী কে নিয়েই এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এর প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্য এর বাড়িতে।অবশেষে দীর্ঘক্ষণ তল্লাশি জিজ্ঞাসাবাদ শেষে সাক্ষীকে নিয়ে বেড়িয়ে যান।সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে রাজি হননি সিবিআই আধিকারিকরা। সংবাদ মাধ্যম পরিবারের সাথে কথা বলতে গেলে তারাও বলেন সংবাদমাধ্যমকে কিছু বলবে না,সুকান্ত আচার্য বাড়িতেই আছে,তারা সিবিআই তল্লাশির বিষয়ে কিছু বলবেন না।এমনটাই জানিয়ে দরজা মুখের ওপর বন্ধ করে দেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল