‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুষ চাওয়ার অভিযোগকে কেন্দ্র করে আচমকা তদন্তে সিবিআই। বুধবার রাতে পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা কোলিয়ারির এক শীর্ষ আধিকারিকের বাড়ি ও ইসিএলের দফতরে একযোগে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে অভিযানের সময় বাড়ি বা অফিস কোথাও পাওয়া যায়নি অভিযুক্ত আধিকারিক সংকর্ণন হরিজনকে। পরে তাঁর ছেলে পঙ্কজ হরিজনকে জিজ্ঞাসাবাদের জন্য সঙ্গে নিয়ে যায় সিবিআই।

অভিযুক্ত আধিকারিকের নাম সংকর্ণন হরিজন। সিবিআই সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে অভিযোগ, কোলিয়ারির এক কর্মী অসুস্থতার কারণে তুলনামূলক হালকা কাজ বা ‘লাইট ডিউটি’-র আবেদন করেছিলেন। সেই কাজের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে ওই কর্মীর কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছিল বলে অভিযোগ। অভিযোগটি সামনে আসার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সিবিআই। বুধবার রাতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সংকর্ণন হরিজনের বাড়ি এবং ইসিএলের অফিসে একসঙ্গে তল্লাশি চালানো হয়। কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন নথি ও কাগজপত্র খতিয়ে দেখেন তদন্তকারীরা। সূত্রের দাবি, তল্লাশির সময় দুই জায়গা থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

তবে অভিযান চলাকালীন সংকর্ণন হরিজনকে অফিসে পাওয়া যায়নি। এরপর তাঁর ছেলে পঙ্কজ হরিজনকে জিজ্ঞাসাবাদের জন্য সঙ্গে নিয়ে যায় সিবিআইয়ের দল। ঘটনায় প্রত্যক্ষদর্শী মতিউর রহমান জানিয়েছেন, রাতে সিবিআইয়ের একটি দল এসে দীর্ঘ সময় ধরে বাড়ি ও অফিসে তল্লাশি চালায়। বিভিন্ন নথি পরীক্ষা করা হয়। আধিকারিককে বাড়িতে না পাওয়ায় তাঁর ছেলেকে তদন্তকারীরা সঙ্গে নিয়ে যান। ঘুষের অভিযোগের সত্যতা, অভিযানের সময় বাজেয়াপ্ত নথির গুরুত্ব এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সিবিআই।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে