সাতসকালে সিবিআই হানা পুলিশ কর্মীর বাড়িতে, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বর্তমানে চারিদিকে উত্তপ্ত পরিবেশ। সম্প্রতি, কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলে জঙ্গি হামলার পরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই হামলার প্রতিশোধে পালটা জবাবও দিয়েছে ভারত। তবে এই আবহের মাঝেই যথেষ্ট সক্রিয় রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। জানা গিয়েছে, বৃহস্পতিবার জলপাইগুড়িতে হানা দিয়েছে সিবিআই। এদিন এক পুলিশ কর্মীর ঠিকানায় পৌঁছায় সিবিআই আধিকারিকরা। তার পরই সমস্ত   কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে ওই এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কানাই দাস নামের এক ব্যক্তি জলপাইগুড়ি এলাকার রেসর্কোস পাড়ার বাসিন্দা। তিনি আগে একজন পুলিশ কর্মী ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। জানা গিয়েছে, সিবিআই আধিকারিকরা বৃহস্পতিবার সাতসকালে তাঁরই বাড়িতে হানা দেয়। প্রাক্তন পুলিশ কর্মী কানাই দাসের ছোট ছেলের নাম দীপঙ্কর দাস। এই দীপঙ্কর জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের বাংলো বাড়িতে নিরাপত্তারক্ষীর কাজে নিযুক্ত রয়েছেন। কিন্তু কোন কারণে তাঁদের বাড়িতে সিবিআই হানা দেয় তা এখনও স্পষ্ট জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কানাই বাবুর বড় ছেলে হলেন দীবস দাস। সে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। দিবস দাস এই বিষয় বলেছেন, তাঁর ভাই একজন পুলিশ। সেই কারণেই তাঁরই ডিপার্টমেন্টের কোনও বিষয় সংক্রান্ত নিয়েই সিবিআই আধিকারিকরা এসেছেন।

এই প্রসঙ্গে দিবস দাস আরও জানিয়েছেন, “আমার ভাইয়ের খোঁজে কয়েকজন এসেছেন। তাঁরা ইডি না সিবিআই কিছু জানি না। শুধু শুনলাম বিভাগীয় কিছু কাজ কর্ম রয়েছে। সেই নিয়েই বোধহয় কথা বার্তা বলতে এসেছে। কিন্তু কারা এসেছে ঠিক বলতে পারছি না। তবে এর থেকে বেশি কিছু বলতে পারব না।”

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

সৌভাগ্য ফেরাতে ধনতেরাসে কেনাকাটার তালিকায় রাখুন এই ৯ জিনিস!

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা

‘বাজারে দাম না পেলে আলু চাষিদের ভর্তুকি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর