চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গরুপাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিটকে তলব সিবিআইয়ের

নিজস্ব প্রতিনিধি: গরুপাচার মামলায় এবার অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার সকাল ১১টায় বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গরু পাচার মামলার তদন্তে নেমে বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালতের নির্দেশে তিনি বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মলয় পিটকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। আর সেই কারণে ব্যবসায়ী মলয় পিটকে বৃহস্পতিবার ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিনই বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে সকাল ১১টায় তাঁকে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সিবিআই।

উল্লেখ্য অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিট শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার। স্বাধীন ট্রাস্ট ও সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থাও চালান মলয়। সিবিআই সূত্রে দাবি, মলয়ের মেডিক্যাল কলেজ তৈরিতে অনুব্রত মণ্ডল আর্থিক সাহায্য করেছেন। সূত্রের খবর, সেই আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে এদিন মলয় পিটকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে দাবি, গরু পাচার মামলার তদন্তে নেমে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মাধ্যমে বিপুল টাকা নয়ছয় করা হয়েছে। ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে গোয়েন্দারা কথা বলে এই তথ্য পেয়েছেন বলে খবর। বিষয়টি সামনে আসতে এবার কেষ্ট ঘনিষ্ঠ মলয়কে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে সিবিআই।

Published by:

Share Link:

More Releted News:

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটার লিস্টে শিক্ষিকার নাম নেই, কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের ডিউটির নোটিশ

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ