অনুব্রতর সম্পত্তির হদিশ পেতে মরিয়া সিবিআই, বোলপুর জমি রেজিস্ট্রি অফিসে হানা

খতিয়ে দেখা হয় একাধিক নথি। সূত্রের খবর, আরও কোথায় কোথায় জমি এবং বাড়ি আছে, তার হদিশ পাওয়ার চেষ্টা করছে কেন্দ্রের এই গোয়েন্দা সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে (ANUBRATA MONDAL)। তার আগে আরও প্রমাণ জোগাড় করতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে পেশ করার আগের দিন বীরভূম জেলার একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই (CBI)। এদিন, বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসেও হানা দিয়েছে কেন্দ্রের গোয়েন্দা সংস্থা।

জানা গিয়েছে, এদিন সকালে রেজিস্ট্রি অফিসে এসে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলে সিবিআই। খতিয়ে দেখা হয় একাধিক নথি। সূত্রের খবর, আরও কোথায় কোথায় জমি এবং বাড়ি আছে, তার হদিশ পাওয়ার চেষ্টা করছে কেন্দ্রের এই গোয়েন্দা সংস্থা। আরও জানা গিয়েছে, অনুব্রত ঘনিষ্ঠ কারও নামে জমি বা বাড়ি আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, খবর লেখা পর্যন্ত তল্লাশি চলেছে প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে। 

উল্লেখ্য সম্প্রতি ২ টি চালকল সহ কেষ্ট ঘনিষ্ঠ রাজা ঘোষ ও বিদ্যুৎ বরণ গায়েনের বাড়িতে হানা দেয় সিবিআই। কেন্দ্রের ওই প্রতিনিধি দল হানা দেয় সায়গল হোসেনের ফ্ল্যাটেও। গত সোমবার সায়গল হোসেনের ফ্ল্যাটে হানা দেওয়ার সময় সিবিআইয়ের সঙ্গে ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককর্মী। অন্যদিকে রাজা ঘোষের দাবি, অনুব্রত তাঁর মামা হলেও তিনি ‘শিব শম্ভু’ চালকল সম্বন্ধে কিছুই জানেন না। আরও দাবি, ওই চালকলে তিনি যাননি কোনও দিনও। রাজা বলেন, কারও আত্মীয় হওয়া অপরাধ নয়। অনুব্রতের আরও ৫ ভাগ্না আছেন। তবে রাইসমিলের লিজ তাঁর মায়ের নামে শুনে ‘বিস্ময়’ প্রকাশ করেছেন তিনি।

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?