জমা পড়ল পুরনিয়োগ দুর্নীতি মামলার নথি, সিবিআইয়ের নজরে দুই পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি: অসৎ ব্যক্তিদের তদারকিতে ঘটে চলা দুর্নীতি বন্ধ করতে এবার আরও তৎপর রাজ্য সরকার(West Bengal Government)। একাধিক ক্ষেত্রে সিবিআইকে(CBI) সমর্থন এবং সাহায্য করতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে। সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী উল্লেখিত ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ঘটনাও চোখে পড়েছে। এরইমধ্যে পুরনিয়োগ দুর্নীতির বিষয়টিও রাজ্য সরকারের নজরে রয়েছে। সেই কথা মাথায় রেখেই দুর্নীতি সংক্রান্ত মামলার নথি জমা পড়ল সিবিআই দফতরে।

আরও পড়ুনঃ তালাক হলেই বাড়ে কদর, জমজমাট বাজার ডিভোর্সি মহিলাদের, ভিড় জমান প্রচুর মানুষ

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই হালিশহর(Halisahar Municipality) ও রাণাঘাট পুরসভার(Ranaghat Municipality) নথি নিজাম প্যালেসে(Nizam, Palace) জমা পড়েছে। সম্প্রতি, এই দুই পুরসভার নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি তলব করে সিবিআই। ২০১৪ থেকে কোন কোন পদে কাদের নিয়োগ করা হয়েছে তা জানতে চেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তারই উত্তরে এই নথি পাঠানো হয়েছে বলে খবর।

এর আগে প্রথম ধাপে দক্ষিণ দমদম পুরসভা, উত্তর দমদম পুরসভা ও কামারহাটি পুরসভার নিয়োগ বিষয়ক নানান নথির খোঁজ করেছে সিবিআই। এবার দ্বিতীয় ধাপে নজরে রয়েছে হালিশহর ও রানাঘাট পুরসভা। এই দুই পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়রদের ইমেল করে সিবিআই তথ্য চায় ২০১৪ থেকে এখনও পর্যন্ত কত জনের নিয়োগ হয়েছে এবং তাঁদের কোন কোন পদে নিয়োগ করা হয়েছে। কথা মতোই বৃহস্পতিবার এই দুই পুরসভা থেকে সেই সংক্রান্ত নথি পাঠানো হল নিজাম প্যালেসে।

আরও পড়ুনঃ গ্রামের রাস্তায় খুন যুবক, নেপথ্যের কারণ ঘিরে ধোঁয়াশা

বিশেষ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত অর্ধেক তথ্য এসে পৌঁছেছে। পরবর্তীতে আরও তথ্য পাঠানো হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে। এই তথ্য যাচাইয়ের মূল উদ্দেশ্য নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখা। যোগ্য ব্যক্তি যাতে কাজের সুযোগ পায় তা নিশ্চিত করা। তবে এই কাজে সিবিআইকে সর্বসম্মতভাবে সাহায্য করছে রাজ্য সরকার, একথা মানতেই হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে