জানেন মোদির সিদ্ধান্তে বাংলায় রক্তের দাম বেড়ে গিয়েছে

কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার প্রতি ইউনিট রক্তের ন্যূনতম দাম বা প্রসেসিং চার্জ বাড়ল ৫০ থেকে ১০০ টাকা। ক্ষুব্ধ সমাজকর্মী থেকে আমজনতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিত্যদিনের ব্যবহার্য খাদ্যপণ্যের ওপর দাম তো বেড়েই চলেছে, বাড়ছে পেট্রোল ও ডিজেলের দামও। এবার পালা জীবনদায়ী রক্তের(Blood)। কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government) প্রতি ইউনিট রক্তের ন্যূনতম দাম বা প্রসেসিং চার্জ(Processing Charge) বাড়ল ৫০ থেকে ১০০ টাকা। সরকারি ব্লাড ব্যাঙ্ক(Blood Bank) থেকে বেসরকারি হাসপাতালের রোগীদের জন্য রক্ত নিতে হলে, ডোনার কার্ড না থাকলে এতদিন দিতে হতো ইউনিট পিছু ১ হাজার ৫০ টাকা। এখন তা বেড়ে হল ইউনিট পিছু ১১০০ টাকা। আর বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ডোনার কার্ড(Donor Card) ছাড়া রক্ত নিতে হলে এতদিন ইউনিট পিছু হোল ব্লাডের দাম ছিল ১ হাজার ৪৫০ টাকা। তা বেড়ে হল ১ হাজার ৫৫০ টাকা। একইভাবে দাম বাড়ল প্যাকড সেলেরও। আগে ইউনিট পিছু সরকারি ও বেসরকারি ক্ষেত্রে যার মূল্য ছিল ১ হাজার ৫০ টাকা ও ১ হাজার ৪৫০ টাকা। তা বেড়ে হল যথাক্রমে ১ হাজার ১০০ টাকা এবং ১ হাজার ৫৫০ টাকা।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ডাঃ অনিল কুমার গত মঙ্গলবার এই নয়া নির্দেশ জারি করেছেন। সেই নোটিসেই জানানো হয়েছে, ওইদিন থেকেই এই দাম লাগু হওয়ার কথা। দ্রব্যমূল্য বৃদ্ধির চড়া বাজারে রক্তের মতো জীবনদায়ী সামগ্রীর দাম বৃদ্ধি নিয়ে চটে লাল স্বেচ্ছায় রক্তদান আন্দোলনে যুক্ত বিভিন্ন সংগঠনের কর্মীরা। আবার মোদি সরকারের এই সিদ্ধান্তের জন্য কলকাতা সহ বাংলা জুড়েই দাম বেড়েছে রক্তের। ইউপিএ সরকারের আমলে ২০০৮ সালে হোল ব্লাডের দাম ছিল ৮৫০ টাকা। মোদি সরকার ক্ষমতায় এসেই ২০১৪ সালে তা বাড়িয়ে করে ১ হাজার ৪৫০ টাকা। আর এখন তো তা বেড়ে হল ১ হাজার ৫৫০ টাকা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, চড়া বাজারে সংসার চালাতে মানুষের কালঘাম ছুটছে। এই অবস্থায় জীবনদায়ী রক্ত কিনতে যদি আরও বেশি দাম দিতে হয় তাহলে মানুষ যাবে কোথায়। মোদি সরকার কী আমজনতার রক্তচুষে খেতে চাইছে, প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী মানুষেরা।

মোদি সরকারের এহেন পদক্ষেপকে কিন্তু একদমই মেনে নিতে পারছেন না বাংলার সেই সব সমাজকর্মীরা যারা ‘রক্তদান জীবনদান’-এর সাপেক্ষে সারা বছর ধরে কাজ করে চলেন। তাঁদের সাফ দাবি, মোদি সরকার এখন কার্যত মানুষের জীবন নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে। যে দাম ঠিক হয়েছে বাস্তবে দেখা যাচ্ছে বেসরকারি ব্লাড ব্যাঙ্কে তার থেকে বেশি দাম দিতে হচ্ছে। ডোনার কার্ড নিয়ে বেসরকারি ব্লাড ব্যাঙ্কে গেলে ফ্রিতে রক্ত পাওয়া যায় বলে অনেকে মনে করেন। বাস্তব সত্য তা নয়। সম্পূর্ণ ফ্রি’র বদলে ইচ্ছামতো ছাড় মেলে দামে। আবার নাও মিলতে পারে। কেন্দ্রের সিদ্ধান্তে মানুষের পকেট আরও খালি হবে।

‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে’, ‘সুইসাইড নোটে’ আর কী লিখে গেলেন আশিস বন্দ্যোপাধ্যায়

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রয়াণ দিবসে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, কার্গিল বিজয়ের প্রাণপুরুষ অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস