পারিবারিক বিবাদে বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দেওর

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: পারিবারিক বিবাদে বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার(Chachal P.S.) মহিষামারি গ্রামে। গভীর রাতে মহিলার রক্তাক্ত দেহ শোওয়ার ঘর থেকে উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দেওর জিয়ারুল হক।পুলিশ সূত্রে জানাগিয়েছে, মৃতার নাম মাজেদা বিবি(৪০)(Majeda Bibi)। দেহটি ময়না তদন্তের জন্য মালদহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দেওর নিজের স্ত্রীর উপর অত্যাচার করত। কয়েকদিন আগে স্ত্রীকে মারধর করে জিয়ারুল(Jiyarul)। ঘটনার পরে তার স্ত্রী জায়ের কাছে আশ্রয় নিয়েছিলেন। পরে বাপের বাড়িতেও চলে যায়। স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায় বৌদির বিরুদ্ধে ক্রোধ জমে অভিযুক্ত দেওরের। সেই রাগে মঙ্গলবার গভীররাতে শোওয়ার ঘরে ঢুকে বৌদিকে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার তিন ছেলে রয়েছে। দুই ছেলে বাবার সঙ্গে ভিনরাজ্যে কর্মরত।

ঘটনার খবর শুনে তারাও বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দেওরকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যে ঘরে ঘটনাটি ঘটেছে সেই ঘরটি তদন্তের স্বার্থে সিল করে দিয়েছে পুলিশ। ধৃত দেওরকে মঙ্গলবার আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেবে পুলিশ।পরিবারের অন্যান্যদের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ। ধৃত দেওর চেয়ে ধারালো অস্ত্র দিয়ে তার বৌদিকে খুন করেছে সেটি তদন্তের স্বার্থে আটক করেছে পুলিশ।

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ