কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর: বহু বিতর্কের মধ্যেও ফের কোমরে দড়ি বেঁধে চন্দননগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল এবং প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পারিষদ সদস্য অনিমেষ বন্দ্যোপাধ্যায়কে আদালতে নিয়ে গেল পুলিশ। শুক্রবার সকালে চন্দননগর থানার(Chandannagar P.S.) লকআপ থেকে তাঁদের পায়ে হেঁটে এসডিও অফিস চত্বরে থাকা কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়। এ সময় রাস্তার ধারে উপস্থিত বিজেপি কর্মীরা তাঁদের দেখে ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দননগরের ৪ নম্বর ওয়ার্ডের এক বিজেপি মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার মুন্না আগরওয়াল ও অনিমেষ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। অভিযোগ, ভোটপর্ব চলাকালীন ওই মহিলার বাড়িতে ঢুকে হামলা চালানো হয়, তাঁকে মারধর করা হয় এবং তাঁর শ্লীলতাহানিও করা হয়। পাশাপাশি তোলাবাজির অভিযোগও রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।বৃহস্পতিবার গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই ডিম হাতে চন্দননগর থানার সামনে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশ হেফাজতে অভিযুক্তদের থানার বাইরে আনার সময় তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়ার চেষ্টা হলে পুলিশ বাধা দেয়। এরপর বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই চন্দননগরের রাজনৈতিক মহলে চাপের মুখে পড়েন মুন্না আগরওয়াল(Munna Agarwal)। সমাজমাধ্যমেও তাঁর বিরুদ্ধে দলীয় নেতাদের একাংশ সরব হন। পরে তিনি ডেপুটি মেয়র ও কাউন্সিলরের পদ থেকে ইস্তফা দেন। এরপর পুরসভার তৃণমূল সদস্যদেরও পদত্যাগের ঘটনা ঘটে এবং বর্তমানে প্রশাসকের হাতেই রয়েছে চন্দননগর পুরসভার(Chandannagar Municipality) দায়িত্ব।মুন্না আগরওয়াল ২০১০ সাল থেকে টানা তিনবার ২৯ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে, অনিমেষ বন্দ্যোপাধ্যায় ২০১৫ ও ২০২২ সালে ৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ে মেয়র পারিষদ সদস্যের দায়িত্ব সামলেছেন। রাজনৈতিক মহলে তাঁরা দু’জনেই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন । এলাকায় ধৃত ২ পুর প্রতিনিধির দাপট ছিল যথেষ্ট।

৪০০ বছরের পুরনো ভট্টাচার্য বাড়িতে সন্ধি পুজোয় মাকে নিবেদন করা হয় ‘অক্ষত্র’

থিমের চমকে উৎসবের রং! অভিনব মণ্ডপসজ্জায় সেজে উঠছে আগরতলা

টাকা থাকছে না? ৩টি চিনা মুদ্রা বদলে দিতে পারে ভাগ্য, কোথায় রাখবেন জানুন

১৮ না ১৯ অক্টোবর, দুর্গা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন?

পছন্দের মানুষকে ভালবাসার কথা বলতে পারছেন না, চতুর্থীতে জানিয়ে ফেলুন, খালি হাতে ফিরবেন না

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার