কমিশনের হেনস্থার হাত থেকে বাদ গেল না নেতাজির পরিবারও

Share:

নিজস্ব প্রতিনিধি : কমিশনের হেনস্থার হাত থেকে এবার বাদ গেল না নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার। এবার তাঁর পরিবারকেও দিতে হবে নাগরিকত্বের প্রমাণ। এসআইআর হিয়ারিং প্রক্রিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্রকুমার বসু এবং তার পরিবারকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে, নথি নিয়ে হাজির হতে হবে শুনানি কেন্দ্রে। দেশ স্বাধীন করার জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের পরিবারকে নাগরিকত্বের প্রমাণ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্রকুমার বসু সহ ৫ জনকে নোটিশ দেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি বলেছেন, লাইনে দাঁড়িয়ে নথি দেখানো তাঁর পক্ষে অসুবিধার নয়। কিন্তু যে পদ্ধতিতে কাজ হচ্ছে, সেটা অন্যায়। সময় নিয়ে এসআইআর করা যেত। এত তাড়াহুড়ো করার কী আছে? নির্বাচনের আগে তাড়াহুড়ো করে SIR কেন করা হচ্ছে?

সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি, বাদ যাচ্ছেন না SIR-র শুনানির তালিকা থেকে। এবার বাম জমানার মুখ্যসচিব অশোক মোহন চক্রবর্তীকে শুনানির নোটিশ দিল নির্বাচন কমিশন। সোমবার তাঁকে নোটিশ দেওয়া হয়েছে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তীর দাদা অশোক মোহন চক্রবর্তী। এবার তাঁকেই ডেকে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ২০০২ সালের সঙ্গে ম্যাপিং করা নেই তাঁর নাম। নো ম্যাপিং ভোটারদেরই শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে হিয়ারিংয়ে। সেই তালিকাতে রয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তীর দাদা অশোক মোহন চক্রবর্তী। জানা গিয়েছে, ২০১০ সালে অবসর ঘোষণা করেছেন।  মুখ্যসচিবের পাশাপাশি পুরসচিবের দায়িত্বও সামাল দিয়েছিলেন অশোক মোহন চক্রবর্তী।

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা