এই মুহূর্তে

চন্দ্রকোনাতে একই বুথে ২৫৭ জনকে SIR’র শুনানির নোটিশ, প্রতিবাদে বিক্ষোভ, রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: বাড়িতে আসে SIR হেয়ারিং এর নোটিশ। ফলে শনিবার সকালে শতাধিক মানুষ BLO বাড়ি কৈফিয়ৎ চাইতে জমায়েত হন।কেন নোটিশ আসল আবার? তারপরে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন তাঁরা। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ছাত্রগঞ্জে এলাকার ঘটনা। ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ। ছত্রগঞ্জ এলাকার ২৫৭ জনের বেশি মানুষের হেয়ারিং এর নোটিস এসেছে এমনি খবর পৌঁছেছে তাদের কাছে। একই বুথে কেন এত জন নোটিশ কেন পাবে?

এমনি দাবি নিয়ে শনিবার সকালে বিএলও মিঠু বেরা গুছাইতের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে নোটিশ পাওয়া মানুষজন। তারপরে চন্দ্রকোনা থেকে শ্রীনগর গামী রাজ্য সড়কের ছত্রগঞ্জ এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সামিল হল তাঁরা। তাদের দাবি কেন তাদের হয়রানি করা হচ্ছে। ভোটারদের অযথা হয়রানি কেন করা হচ্ছে? কেন প্রকৃত ভোটারদের বাংলাদেশি বলা হচ্ছে? BLO স্থানীয় গ্রামের বাসিন্দা। কিন্তু তারপরেও তার কাছ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

তার নানা ভুলের জন্য একাধিকবার গ্রামবাসীদের হিয়ারিং – এর নোটিশের মুখোমুখি হতে হচ্ছে। তাঁরা এর বিচার চান। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ এবং অবরোধের তরুণ রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই ঘটনার সুবিচার না পেলে তারা আরও বৃহৎ আন্দোলন করবেন বলে হুমকি দেন। ঘটনাস্থলে পুলিশ দিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করার পর তারপর অবরোধ বিকেলের দিকে উঠে যায়।এদিন চন্দ্রকোনাতে অবরোধের দরুন চরম দুর্ভোগের সম্মুখীন হন সাধারণ মানুষজন। দীর্ঘ কোন অবরুদ্ধ হয়ে পড়ে স্বাভাবিক যান চলাচল।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল পলাশে ঢাকা রাঙামাটির পথ, বসন্তের ছুটিতে গন্তব্য হোক বাঁকুড়ার এই লুকোনো স্বর্গ

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ