আরও নিঃসঙ্গ মমতা! তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্দিনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। আজ, শনিবার তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। যার ফলে জোর ধাক্কা খেলেন মমতা। একে একে ছেড়ে দিচ্ছেন সকলে। যাঁদের সঙ্গে নিয়ে রাজনীতির ময়দানে লড়াই করে গিয়েছেন মমতা। তাঁরাই আজ তৃণমূলনেত্রীকে নিঃসঙ্গ করে চলে যাচ্ছেন। সূত্রের খবর, কালীঘাট তৃণমূল ছেড়ে চন্দ্রিমা যোগ দেবেন ঋতব্রতপন্থী ঘাসফুল শিবিরে।

আরও পডুন: কেমন লাগছে আমায়? ছবি দিয়েও কমেন্ট সেকশন বন্ধ করলেন সায়নী

নিজের পদত্যাগের কথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন চন্দ্রিমা। পাঠিয়েছেন একটি চিঠিও। তাতে তিনি আর্জি জানিয়েছেন তৃণমূল এবং তার শাখা সংগঠনের বিভিন্ন ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট রয়েছে, তার সইয়ের দায়িত্ব থেকেও অব্যাহতি দিতে। পুরো বিষয়টি নিয়ে বিপাকে পড়ল কালীঘাট তৃণমূল। কারণ আগামী সোমবার বিকেলের মধ্যে নাম-প্রতীকের বিষয়টিকে কেন্দ্র করে নিজেদের অবস্থান জানাতে মমতা ও ঋতব্রতপন্থী একটি চিঠিও দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই রাজ্য সভানেত্রীর পদ ছেড়ে দিলেন চন্দ্রিমা ভট্টচার্য। যার ফলে আরও ভাঙল কালীঘাট তৃণমূল।

শহরের একটি পাঁচতারা হোটেলে কয়েকদিন আগেই বৈঠক ডেকেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর তৃণমূল বিধায়করা। তাতে যোগ দিয়েছিলেন চন্দ্রিমা পুত্র সৌরভ বসু। তারপরেই জল্পনা বাড়তে থাকে, তাহলে কী মায়ের উল্টো পথে হেঁটে তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লেখাবেন পুত্র সৌরভ? সেই জল্পনার মাঝেই এদিন মমতার হাতই ছেড়ে দিলেন খোদ চন্দ্রিমা। তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পান থেকে চুন খসলেই রক্তচক্ষুর মুখে পড়তে হত। সেই সংস্কৃতি এখন অতীত। তাই কেউ প্রাইভেট লিমিটেড কোম্পানির সংস্পর্শে থাকতে চান না।’

পাইরেটেড সিনেমা-ওয়েব সিরিজের রমরমা, ‘Telegram’-কে কড়া নোটিস কেন্দ্রের

কেমন লাগছে আমায়? ছবি দিয়েও কমেন্ট সেকশন বন্ধ করলেন সায়নী

দেবরাজের কালো টাকা লেনদেনে যুক্ত ছিল ‘স্পেশাল ৩০’!

অযোধ্যার রামলালার অলঙ্কার গলিয়ে সোনার বিস্কুট! সন্দেহ বিশেষ তদন্তকারী দলের

দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে হকার উচ্ছেদ নয়, আশ্বাস শুভেন্দুর

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনাল্ডো

ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট-স্টাইল ম্যাঙ্গো হানি টোস্ট, রইল সহজ রেসিপি

জিভে জল আনা খাঁটি বাঙালি রান্না, বাড়িতে বানিয়ে নিন সর্ষে তেলে ছোট মাছ চচ্চড়ি

রাম মন্দিরের পর এবার বদ্রিনাথ ধামে অনুদান চুরির অভিযোগ, তদন্তের নির্দেশ

পেনশন প্রাপকদের সুখবর, ৭ বছরের বকেয়া এরিয়ারের অর্ধেক হাতে মিলবে চলতি মাসে

হাসপাতালে ঢুকে তরুণী চিকিৎসকের গোপনাঙ্গে হাত, গুলি করে খুনের হুমকি, অভিযুক্ত বিজেপি যুবনেতা

আরও নিঃসঙ্গ মমতা! তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা

দীর্ঘ অপেক্ষার অবসান, গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে সম্পত্তি বেহাতের আশঙ্কা! আদালতের দ্বারস্থ বাড়ির মালিক