Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোচবিহার চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে আমদানি রপ্তানি বন্ধ, সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক

Share:

নিজস্ব প্রতিনিধি,কোচবিহার : কোটা প্রথার বিরুদ্ধে ছাত্রকোচবিহার চ্যাংড়াবান্ধা আন্দোলনের ফলে বাংলাদেশে উত্তাল পরিস্থিতি । ইতিমধ্যে বাংলাদেশ সরকার এর পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি সারাদেশেই কার্ফু জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এমত অবস্থায় বাংলাদেশে (Bangladesh)ভারত সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে রয়েছে। এই আতঙ্কের পরিস্থিতিতে শুক্রবার কোচবিহার(Coochbehar) চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ৩৩ জন শিক্ষার্থী ভারতের প্রবেশ করে এবং শনিবার ১৩ জন শিক্ষার্থী ভারতে প্রবেশ করে। এখানে ভারত ,নেপাল, ভুটান সহ মালদ্বীপের শিক্ষার্থী ও রয়েছে।

এরা সকলেই রংপুর মেডিকেল কলেজের(Rangpur Medical College) পড়ুয়া বলে জানা গেছে। ভারতে প্রবেশ করার সময় এদের চোখে মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা যায়। পাশাপাশি ভারতে ঘুরতে আসা বাংলাদেশে পর্যটকরা দেশের এই উত্তাল অবস্থা সময়ে পরিবার পরিজনদের নিয়ে শঙ্কিত। তারাও শনিবার বাংলাদেশে যান চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে। পাশাপাশি বাংলাদেশের এই উত্তাল সময়ে বন্ধ রয়েছে চ্যাংড়াবান্ধা স্থল বন্দর দিয়ে পণ্যবাহী গাড়ির যাতায়াত। যার ফলে স্বাভাবিকভাবেই মার খাচ্ছে ব্যবসা।অন্যান্য দিন প্রতিদিন প্রায় এই সীমান্ত দিয়ে ৫০০উপর মানুষ যাতায়াত করে। তবে বর্তমান সেটা ৫০ নিচে এসে দাঁড়িয়েছে ।যার ফলে যারা মুদ্রা পরিবর্তন করেন তাঁরা সমস্যা পড়েছেন।

একই সাথে এই সীমান্ত দিয়ে রপ্তানি আমদানি বন্ধ হয়ে গিয়েছে । জানা যায় এই সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিন ভারত ও ভুটান থেকে ২৫০ থেকে ৩০০ গাড়ি চলে । সেটাও বন্ধ । যারফলে সীমান্ততে সারি সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে ট্রাক । চ্যাংড়াবান্ধ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের(Changrabandha Exports Association) পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন প্রায় আড়াই কোটি টাকার উপরে ব্যবসা হয় এই বন্দর দিয়ে। যা বর্তমানে বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই ক্ষতির সম্মুখীন হবে ব্যবসায়ীরা । কারণ শুক্রবার রাত থেকে কাঁচামালসহ লরিগুলি আটকে রয়েছে এই সীমান্তে। পাশাপাশি চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সাধারণ মানুষের যাতায়াত কম হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও।

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি