Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোয়ালঘর থেকে ছাগল তুলে নিয়ে গেল চিতা, আতঙ্ক মেটেলিতে

বন দফতরের কর্মীরা পটকা ফাটিয়ে চিতাবাঘের খোঁজে তল্লাশি শুরু করেন। কিন্তু চিতাবাঘের কোনও হদিশ পাওয়া যায়নি। ..

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের চিতাবাঘের আতঙ্ক জলপাইগুড়ির মেটেলি এলাকায়। এক ব্যক্তির বাড়িতে ঢুকে ছাগল তুলে নিয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। নিখোঁজ ছাগলের খোঁজে রবিবার তল্লাশি শুরু করেছেন বন দফতরের কর্মীরা। তবে ওই এলাকায় চিতাবাঘের পায়ের ছাপের দেখা মিলেছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেটেলি (Meteli) ব্লকের উত্তর ধূপঝোরার মাইনুদ্দিন পাড়ার বাসিন্দা নূর ইসলাম। শনিবার রাতে ওই ব্যক্তির বাড়ির গোয়াল ঘরে ঢুকে পড়ে একটি চিতা। এরপর সেখান থেকে একটি ছাগলকে তুলে নিয়ে চলে যায় বলে দাবি স্থানীয়দের। ওইদিন রাত সাড়ে দশটা নাগাদ ছাগলের চিৎকার শুনে বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে দেখেন একটি চিতাবাঘ মুখে করে ছাগলটি তুলে নিয়ে পাশের ধানক্ষেতে চলে যাচ্ছে।

রবিবার সকালে এই ঘটনার খবর দেওয়া হয় বন দফতরে। খবর এদিনই ধুপঝোরা বিট অফিস থেকে বনকর্মীরা পৌঁছন ঘটনাস্থলে। বন দফতরের কর্মীরা পটকা ফাটিয়ে চিতাবাঘের খোঁজে তল্লাশি শুরু করেন। কিন্তু চিতাবাঘের কোনও হদিশ পাওয়া যায়নি। হদিশ পাওয়া যায়নি নিখোঁজ ছাগলটিরও। উল্লেখ্য সম্প্রতি মেটেলি এলাকার একটি বাড়ি থেকে ছাগল ও কুকুর তুলে নিয়ে যায় চিতাবাঘ। বারবার চিতাবাঘের এমন হানায় আতঙ্কিত গ্রামবাসীরা। চিতাবাঘের হামলা থেকে বাঁচতে বন দফতরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বন দফতরের তরফে এলাকাবাসীকে সতর্ক করে বলা হয়েছে, সন্ধ্যার পর কেউ যেন বাড়ির বাইরে বের না হন। বাড়িতে সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বন দফতরের তরফে।

Amazon Great Summer Sale শুরু, কোন পণ্যে মিলবে ৬৫% পর্যন্ত ছাড় জানেন?

ভোট গণনার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন ISF কর্মী

রাজস্থানের মালিকানা বদল নিয়ে আইনি জটিলতা

হোটেল রুমের দরজা খুলতেই স্বামীর সঙ্গে অন্য এক মহিলা , তারপর যা করলেন স্ত্রী …

ভোট ময়দানে একাধিক তারকা প্রার্থী, কে হাসবে শেষ হাসি?

১২৮ বছরের অপেক্ষার অবসান, রূপকথার গল্প লিখে সুইস লিগ জিতল এফসি থুন

উত্তরপ্রদেশের প্রশাসনে সার্জিক্যাল স্ট্রাইক যোগীর, এক ধাক্কায় ৩৮ আমলার দায়িত্ব বদল

অতিরিক্ত পাকা আম খাচ্ছেন? নিজের বিপদ ডেকে আনার আগে সাবধান!

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

নদীর স্রোত, জঙ্গলের ডাক, ঘুরে আসুন তিন অচেনা ঠিকানায়

মাদ্রাসা শিক্ষকের কীর্তি, লাগাতার ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা ১২ বছরের ছাত্রী

প্রাক্তনের বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন? কিংকর্তব্যবিমূঢ়? জেনে নিন গেলে কী করা উচিত..