উত্তরপ্রদেশের প্রশাসনে সার্জিক্যাল স্ট্রাইক যোগীর, এক ধাক্কায় ৩৮ আমলার দায়িত্ব বদল

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ রাজ্যের ফলাফল নিয়ে গোটা দেশের রাজনৈতিক মহলে চড়ছে পারদ। এই আবহেই  উত্তরপ্রদেশে প্রশাসনিক তৎপরতা আবারও জোরদার হয়েছে। এক ধাক্কায় ৩৮ আমলার দায়িত্ব বদল করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলাশাসকদেরও বদলি করা হয়েছে। সেই   তালিকায় সবচেয়ে চর্চিত নাম হল রিঙ্কু সিং। তাঁর কাজের জায়গা বদল করেছে যোগী সরকার। 

দেওরিয়া, জৌনপুর, মৌ, মহারাজগঞ্জ, ফিরোজাবাদ, মোরাদাবাদ, সম্ভল এবং প্রতাপগড়ের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলিতে নতুন জেলা  শাসক নিয়োগ করা হয়েছে। যোগী সরকার মনে করছে এই পরিবর্তনের ফলে প্রশাসনিক কাজের গতি বাড়বে এবং তৃণমূল পর্যায়ে প্রকল্পগুলির আরও ভালোভাবে বাস্তবায়ন  করা  সম্ভব হবে। 

আরও পড়ুন: কেরলে কংগ্রেস ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে? মুখ খুললেন শশী থারুর

মধুসূদন হুলগিকে দেওরিয়ার জেলা শাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। স্যামুয়েল পাল এন-কে জৌনপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। অনন্ত বর্ধনকে মৌ-এর জেলা শাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং গৌরব সিং সোগরওয়ালকে মহারাজগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। সন্তোষ কুমার শর্মাকে ফিরোজাবাদ, রাজেন্দ্র পেনসিয়াকে মোরাদাবাদ এবং অঙ্কিত খান্ডেলওয়ালকে সম্ভলের জেলা শাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। অভিষেক পান্ডেকে প্রতাপগড়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে রিঙ্কু সিং রাহির নাম।   তাঁকে রাজস্ব পরিষদ থেকে সরিয়ে জালৌনে যুগ্ম শাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি সম্প্রতি কাজের অভাবের কারণ দেখিয়ে আইএএস পদ থেকে পদত্যাগ করেছিলেন। যদিও কিছুদিন পরেই তিনি তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন এবং এখন তাঁকে একটি নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘মহা রেকর্ড’ অভিষেকের, টেক্কা দিলেন রোহিত শর্মাকে

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

রোগীকে গলা টিপে খু্‌ন, কোচবিহারের হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ভেঙে পড়ে নিহত ৪ পাইলট

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য

ঢাকায় শেখ হাসিনা উচ্ছেদের নেতৃত্বে থাকা গায়কের গাড়ি লক্ষ্য করে পর পর গুলি

মুখ পুড়ল কাকলি-সুদীপদের, পুরভোটে এনসিপিআই-র সঙ্গে জোটে না বিজেপির