প্রাক্তনের বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন? কিংকর্তব্যবিমূঢ়? জেনে নিন গেলে কী করা উচিত..

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিচ্ছেদ মানেই কি সম্পর্কের সম্পূর্ণ ইতি? নাকি সময়ের সঙ্গে বদলে যায় সমীকরণ? আধুনিক সম্পর্কের জটিল বাস্তবতায় এই প্রশ্নই এখন অনেকের মনে। বিশেষ করে, প্রাক্তনের বিয়ের নিমন্ত্রণ এলে-যাওয়া উচিত, না এড়িয়ে চলাই ভাল-তা নিয়ে তৈরি হয় এক অদ্ভুত মানসিক টানাপোড়েন।

বর্তমান সময়ে অনেকেই বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। তারা অতীতকে সম্মান জানিয়ে নিজেদের জীবনে এগিয়ে যান। এমন ক্ষেত্রে প্রাক্তনের বিয়েতে উপস্থিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বরং, সুস্থ মানসিকতার পরিচয় হিসেবেই দেখা হয় এই সিদ্ধান্তকে। পুরনো সম্পর্কের স্মৃতিকে পাশে রেখে, নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানানো-এই মানসিকতা অনেকের কাছেই ইতিবাচক। তবে সব সম্পর্কের সমাপ্তি এত সহজ হয় না। অনেক ক্ষেত্রেই বিচ্ছেদের পর থেকে যায় অমীমাংসিত প্রশ্ন,অপূর্ণতা এবং আবেগের টান। বিশেষজ্ঞদের মতে, যদি প্রাক্তনের প্রতি অনুভূতি এখনও থাকে বা অতীতের আঘাত আপনাকে কষ্ট দেয়, তাহলে তার বিয়েতে যাওয়া মানসিকভাবে কঠিন হতে পারে। সেই পরিস্থিতিতে নিজেকে অযথা চাপের মধ্যে ফেলা উচিত নয়।

আরও পড়ুনঃ চল্লিশ পেরোলেই কেন বাড়াতে হবে প্রোটিন, সুস্থ বার্ধক্যের চাবিকাঠি জানুন

আবার, কেউ কেউ প্রাক্তনকে নিজের চোখে নতুন জীবনে প্রবেশ করতে দেখে খুশি হন। এতে অতীতকে মেনে নেওয়া সহজ হয়। যদিও এর পেছনে কৌতূহল বা হালকা ঈর্ষাও কাজ করতে পারে, তবুও সিদ্ধান্তটা সম্পূর্ণ ব্যক্তিগত।আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল-বর্তমান সঙ্গীর ভূমিকা। যদি আপনার জীবনে নতুন কেউ থাকেন,তাহলে তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া জরুরি। তিনি স্বচ্ছন্দ বোধ করলে একসঙ্গে যাওয়া যেতে পারে, কিন্তু অস্বস্তি থাকলে তা এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সবশেষে বলা যায়, প্রাক্তনের বিয়েতে যাওয়া বা না যাওয়া-এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার মানসিক অবস্থান, আবেগ এবং সম্পর্কের অতীতের উপর। নিজের ভালোলাগা ও মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাম মন্দিরের দান গণনায় নতুন নিয়ম! কর্মীদের জন্য পকেটহীন পোশাক ও ১৮০ দিনের সিসিটিভি নজরদারি

টাকার টোপে নাবালকদের রক্তদান! ওড়িশা থেকে গ্রেফতার ‘মূল অভিযুক্ত’ কিংশুক

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল