Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নদীর স্রোত, জঙ্গলের ডাক, ঘুরে আসুন তিন অচেনা ঠিকানায়

Share:

নিজস্ব প্রতিনিধি: হুট করে কোথাও বেরিয়ে পড়ার ইচ্ছা হলে দূরের বড় পরিকল্পনার দরকার পড়ে না। কলকাতার কাছেই এমন কিছু গন্তব্য আছে, যেখানে অল্প ছুটিতেই নদী, পাহাড় আর জঙ্গলের আসল স্বাদ পাওয়া যায়। মাত্র ২–৩ দিনের সফরেই এই জায়গাগুলো ভরিয়ে দিতে পারে মন।

লুলুং: জঙ্গলের বুক চিরে বয়ে চলা নদীর টান

ওড়িশার সিমলিপাল সংলগ্ন লুলুং একদিকে ঘন অরণ্য, অন্যদিকে শান্ত নদী—এই দুইয়ের মিলনে তৈরি এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা। পলপলা নদী জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলেছে, চারপাশে লালচে মাটি আর ছোট ছোট পাহাড় জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। শীতের সময়ে শুকনো পাতার শব্দ আর ঠান্ডা হাওয়ায় জঙ্গল যেন আরও জীবন্ত হয়ে ওঠে। আশপাশে উস্কি ফলস, চাউলভাজা ওয়াটার ফলসের মতো ছোট গন্তব্যও ঘুরে নেওয়া যায়।

থাকার ব্যবস্থা: গেস্ট হাউস ও রিসর্ট রয়েছে, বনবিভাগের থাকার ব্যবস্থাও আছে।

যাতায়াত: কলকাতা থেকে লুলুংয়ের দূরত্ব ২৪৪ কিলোমিটার। খানিক বিরতি নিয়ে এলেও ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টায় পৌঁছে যাবেন। সবচেয়ে ভাল হয় রাতে গাড়িতে যাত্রা করলে, ভোর ভোর পৌঁছবেন। আবার ট্রেনে বারিপদা বা বালেশ্বরে নেমেও গাড়ি ভাড়া করে বাকি পথটুকু চলে আসতে পারবেন। হাত ২-৩ দিন ছুটি থাকলেই বেশ ঘোরা যাবে।

কৈখালি: মাতলার ধারে ম্যানগ্রোভের নীরবতা

দক্ষিণ ২৪ পরগনার কৈখালি মূলত নদী ও ম্যানগ্রোভের মিশ্র সৌন্দর্য। মাতলা নদীর বিস্তৃত জলরাশি আর চারপাশের সবুজ বনভূমি মিলিয়ে জায়গাটি এক শান্ত পরিবেশ তৈরি করে। কাছেই রয়েছে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র, যেখানে বন্যপ্রাণীর দেখা পাওয়ার সম্ভাবনাও থাকে। যাত্রাপথে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম ঘুরে নেওয়া যায়, যা অনেকের কাছেই বিশেষ আকর্ষণ।

থাকার ব্যবস্থা: মাতলার ধারে যুব আবাসসহ বিভিন্ন থাকার সুযোগ রয়েছে।

যাতায়াত: কলকাতা থেকে প্রায় ৩ ঘণ্টা।সময়ের হিসাবে স্থানটির দূরত্ব কলকাতা থেকে প্রায় ঘণ্টা তিনেকের। শিয়ালদহ থেকে ট্রেন ধরে জয়নগর-মজিল্পুর ১ ঘণ্টা ১২ মিনিট। তার পর সেখান থেকে নিমপীঠ ছুঁয়ে অটোয় একটানা কৈখালি চলে গেলে গেলে কমবেশি ঘণ্টা দেড়েক লাগবে।

বালিচুয়া–চিটিপাহাড়: অচেনা গ্রাম আর পাহাড়ের শান্ত ছবি

পশ্চিম মেদিনীপুরের বালিচুয়া এখনও পর্যটকদের ভিড় থেকে অনেকটাই দূরে। ঢেউখেলানো টিলা, সবুজ ক্ষেত আর নীরব গ্রামীণ পথ এখানে সময়কে যেন ধীর করে দেয়। এখান থেকে অল্প হাঁটাপথে পৌঁছে যাওয়া যায় চিটিপাহাড়ে—একটি ছোট পাহাড়, যেখানে সূর্যাস্তের সময় দৃশ্য হয়ে ওঠে আরও মনোরম। কাছেই বেলপাহাড়ি ও ঝাড়গ্রামের জঙ্গল এলাকা ঘুরে নেওয়ার সুযোগও রয়েছে।

গাড়রাসিনী পাহাড়: জঙ্গলের মধ্যে পাহাড়। উঠে গিয়েছে পাথুরে রাস্তা। গাছপালা ঘেরা সেই পথে উঠলে প্রথমেই পড়বে বাসুদেব মন্দির। তার পাশ দিয়ে পাহাড়ের চূড়ায় উঠলে ক্লান্তি ভুলিয়ে দেবে চারপাশের রূপ।

ঢাঙ্গিকুসুম : পাথরের উপর দিয়ে কুলু কুলু শব্দে বয়ে যাচ্ছে জল। তবে বর্ষায় এখানে না এলে উপভোগ্য মনে হবে না।

ঘাঘরা জলপ্রপাত: জলপ্রবাহ এখানে গিরিখাতের সৃষ্টি করেছে। জলের তোড়ে পাথরের বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়েছে। তার মধ্যেই জল জমে থাকে। এখানকার ভূ-প্রাকৃতিক সৌন্দর্য ভিন্ন রকম।

তারাফেনি জলাধার: ঘাঘরার কাছেই রয়েছে তারাফেনি জলাধার। সবুজের মাঝে টলটলে জলের এই জলাধার দেখতে বেশ লাগে।

থাকার ব্যবস্থা: একটি হোমস্টে রয়েছে, বেলপাহাড়ি ও ঝিলিমিলিতে আরও বিকল্প পাওয়া যায়।

যাতায়াত: ধর্মতলা থেকে সরাসরি বেলপাহাড়ির বাস পাওয়া যায়। হাওড়া থেকে ট্রেনে গেলে ঝাড়গ্রাম বা চাকুলিয়া স্টেশনে নামতে হবে। ঝাড়গ্রাম থেকে বালিচুয়া যাওয়ার গাড়ি ভাড়া করে নিতে পারেন। চাকুলিয়ায় নামলে অটো রিজার্ভ করে গন্তব্যে পৌঁছতে পারেন। পুরো পথটা কলকাতা বা যে কোনও স্থান থেকে ব্যক্তিগত গাড়িতেও যেতে পারেন। গাড়ির রাস্তা ভালই।

অল্প ছুটিতেই যদি প্রকৃতির আসল ছোঁয়া পেতে চান, তাহলে এই তিনটি জায়গা হতে পারে আদর্শ বিকল্প—লুলুংয়ের জঙ্গল, কৈখালির নদী আর বালিচুয়ার পাহাড়ি গ্রাম। বড় পরিকল্পনা নয়, শুধু একটু বেরিয়ে পড়ার ইচ্ছাই যথেষ্ট।

রাজস্থানের মালিকানা বদল নিয়ে আইনি জটিলতা

হোটেল রুমের দরজা খুলতেই স্বামীর সঙ্গে অন্য এক মহিলা , তারপর যা করলেন স্ত্রী …

ভোট ময়দানে একাধিক তারকা প্রার্থী, কে হাসবে শেষ হাসি?

১২৮ বছরের অপেক্ষার অবসান, রূপকথার গল্প লিখে সুইস লিগ জিতল এফসি থুন

উত্তরপ্রদেশের প্রশাসনে সার্জিক্যাল স্ট্রাইক যোগীর, এক ধাক্কায় ৩৮ আমলার দায়িত্ব বদল

অতিরিক্ত পাকা আম খাচ্ছেন? নিজের বিপদ ডেকে আনার আগে সাবধান!

ভোট গণনার দিন বৃষ্টির ভ্রুকুটি, কলকাতা সহ একাধিক জেলায় কালবৈশাখী ও ভারী বৃষ্টির সতর্কতা!

মাদ্রাসা শিক্ষকের কীর্তি, লাগাতার ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা ১২ বছরের ছাত্রী

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

নদীর স্রোত, জঙ্গলের ডাক, ঘুরে আসুন তিন অচেনা ঠিকানায়

প্রাক্তনের বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন? কিংকর্তব্যবিমূঢ়? জেনে নিন গেলে কী করা উচিত..

কেরলে কংগ্রেস ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে? মুখ খুললেন শশী থারুর