পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। জন্ম সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা পঞ্চায়েত ও পুরপ্রধানের হাত থেকে কেড়ে নিল শুভেন্দু সরকার। রাজ্যজুড়ে জন্ম সার্টিফিকেট নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই বিষয়ে খতিয়ে দেখা যায়, পঞ্চায়েতস্তরে এই দুর্নীতি ঘটনা হয়েছে। তাই এবার থেকে পঞ্চায়েত ও পুরপ্রধান-দের হাত থেকে জন্ম সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা কেড়ে নিল রাজ্য সরকার। এই বিষয়ে আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, ‘বার্থ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না পঞ্চায়েত ও পুরপ্রধানরা। সম্প্রতি বহু জাল জন্ম-মৃত্যুর সার্টিফিকেটের হদিশ মিলেছে। রাজ্য পুলিশ গোটা বিষয়টি দেখছে তদন্ত করে। জন্মের ২১ দিনের মধ্যে নবজাতকের নাম নথিভুক্ত করতে হবে বাবা-মাকে। তার ভিত্তিতেই মিলবে জন্ম সার্টিফিকেট।’ তাঁর অভিযোগ এসআইআর পর্বে প্রামাণ্য নথি হিসেবে তৃণমূল জমানায় ভূরি ভূরি জন্ম সার্টিফিকেট বানিয়ে দিয়েছিলেন পঞ্চায়েত প্রধান ও পুরপ্রধানরা। সেই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে, বলে জানালেন মুখ্যসচিব।

আরও পডুন: অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

তিনি আরও বলেন, ‘স্কুল সার্টিফিকেটের ক্ষেত্রে অনেক ভুয়ো জন্ম সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে। যা সব ক্ষেত্রেই ব্যবহার হয়েছে। কিছু মানুষের জন্য অনেক মানুষ অসুবিধে ভোগ করছে। যত তথ্য রয়েছে সব নিয়ে স্ক্যান করে রেজিস্টারকে ফেরত দেওয়া হবে। স্বচ্ছতা আনতেই হবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারও ভয় পাওয়ার কিছু নেই। এই জন্ম সার্টিফিকেট যাচাই শুধুমাত্র একটা নিয়ম। দুর্নীতি মুক্ত করতে এই পদক্ষেপ। সরকারি আধিকারিকরাই এটা যাচাই করবেন। কোনও চুক্তিভিত্তিক কর্মী যাচাই করবেন না।’

তাঁর এই বক্তব্যের পরেই দেখা গিয়েছে রাজ্যজুড়ে ভুয়ো জন্ম সার্টিফিকেটের খোঁজ শুরু করেছে পুলিশ। বীরভূমের সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর, কোচবিহারের বিভিন্ন পঞ্চায়েত, পুরসভা-সহ রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে পুলিশ। তল্লাশি চলছে দুর্গাপুরেও। পঞ্চায়েত বা পুরসভা থেকে রেজিস্টার, সংশ্লিষ্ট নথিপত্র নিজেদের হেফাজতে নিচ্ছে পুলিশ। সেই নথিপত্র ও রেকর্ড নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে পুলিশ। কোথাও নিয়ম বহির্ভূতভাবে জন্ম শংসাপত্র ইস্যু হয়েছে কিনা, কিংবা কোনও ভুয়ো নথির ভিত্তিতে শংসাপত্র দেওয়া হয়েছে কিনা, তা যাচাই করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে পঞ্চায়েতের আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে