শ্বাসকষ্ট কমেছে, রিস্ক বন্ডে সই করে হাসপাতাল থেকে আদালতের পথে ছত্রধর

ছত্রধর মাহাতর সঙ্গে র‍য়েছেন তাঁর স্ত্রী। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে লালগড়ের আমলিয়া গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন ছত্রধর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে ছিল দুই ছেলের। এনআইএ আদালতে প্রমাণ হিসেবে কার্ড জমা দিয়ে প্যারোলে ছাড়া পেয়েছিলেন ছত্রধর মাহাত (CHHATRADHAR MAHATo)। আদালতের নির্দেশ ছিল শুক্রবার হাজিরা দেওয়ার। তবে শুক্রবার বুকে ব্যথা ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে ভর্তি করা হয়েছিল ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হসপিটালে। সেখান থেকে তাঁকে রেফার করা হয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রিস্ক বন্ডে সই করে এনআইএ আদালতের (NIA COURT) উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন তিনি। হাসপাতাল থেকে বেরোলেন হুইল চেয়ারে চেপেই।

ছত্রধর মাহাতর সঙ্গে র‍য়েছেন তাঁর স্ত্রী। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে লালগড়ের আমলিয়া গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন ছত্রধর। সেখান থেকেই তাঁকে নিয়ে আসা হয়েছিল ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ভর্তি ছিলেন বেশ কয়েক ঘণ্টা।  এরপর তাঁকে রেফার করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সময় রাত্রি ১১ টা। রাতভর চলে চিকিৎসা। দেওয়া হয় অক্সিজেন। শুক্রবার তিনি অক্সিজেন ছাড়াই শ্বাস নিতে পারছিলেন। এরপরে রিস্ক বন্ডে সই করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

দুই ছেলের বিয়ে উপলক্ষ্যে জেল থেকে ছাড়া পেয়ে লালগড়ের আমলিয়া গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি। ছিলেন বেশ কয়েক দিন। দুই ছেলের বিয়ে ও বউভাত মিটতে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। তবে হয়ে পড়েছিলেন অসুস্থ। উল্লেখ্য, বড় ছেলের বিয়ে ছিল গত ৩ জুলাই। ছোট ছেলের বিয়ে ছিল গত ৫ জুলাই। দুই ছেলের বউভাত ছিল গত ৬ জুলাই। দীর্ঘ ১ বছর ৫ মাস পর প্যারোলে জামিন পেয়েছিলেন তিনি। তাঁর স্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালেও অসুস্থ হয়ে পড়েছিলেন ছত্রধর। তখন তাঁকে দেখানো হয়েছিল লালগড় স্বাস্থ্যকেন্দ্রে। জেল থেকে ছাড়া পেয়ে আসার পর থেকেই তাঁকে অসুস্থ দেখাচ্ছিল বলে দাবি স্ত্রীর। তিনি বলেন, দুই ছেলের বিয়ে উপলক্ষ্যে কাজ করে আরও অসুস্থ হয়ে পড়েছিলেন ছত্রধর। স্ত্রী জানিয়েছেন, এনআইএ আদালত অনুমতি দিলে তাঁকে এসএসকেএম বা অন্য কোনও হাসপাতালে চিকিৎসা করানো হবে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি