রান্নার গ্যাসের সংকট কাটেনি, অস্বাভাবিক হারে বাড়ল মুরগির দাম, নাভিশ্বাস মধ্যবিত্তের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রান্নার গ্যাসের সংকট কাটেনি। এখনও সহজে মিলছে না রান্নার গ্যাস। তার মধ্যে রান্নার গ্যাসের দাম একধাক্কায় বেড়ে গিয়েছে ৬০ টাকা। তাতে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। তার জেরে নিত্যপ্রয়োজনীয় এবং শাক–সবজির দাম অনেকটা বেড়েছে। বেড়ে গিয়েছে অটোর ভাড়াও। এই আবহে এবার চড়া হল মুরগির মাংসের দাম। গত এক সপ্তাহে কলকাতা–সহ সারা রাজ্যে মুরগির মাংসের দাম মারাত্মক হারে বেড়েছে। সুতরাং পকেটে আরও চাপ বাড়ল গৃহস্থের। বাজারে মুরগির মাংস কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে।

এদিকে শুক্রবার মুরগির মাংস ২৫০–২৮০ টাকায় বিক্রি হয়েছে। প্রায় রোজই বাড়ছে মুরগির মাংসের দাম। যার ফলে এখন মধ্যবিত্তের নিভিশ্বাস উঠে গিয়েছে। মুরগির খামার মালিকরা জানান, গরমে মুরগির উৎপাদন এমনিতেই অনেকটা কমে যায়। কিন্তু এখন উৎপাদন খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। তার ফলে দামও বাড়ছে। রাজ্য পোলট্রি ফেডারেশন এই মর্মে জানিয়ে দিয়েছে, ব্রয়লার মুরগিদের যে ভিটামিন এবং ভ্যাকসিন দেওয়া হয়, সেটা বিদেশ থেকে আসে। আর যুদ্ধের প্রভাবে সেটাতে সমস্যা তৈরি হয়েছে।

অন্যদিকে মুরগির মাংসের দামে প্রভাব পড়তেই দাম কবে নাগালে আসবে তা নিয়ে কোন সদুত্তর মেলেনি। খাসির মাংস বা মটন এমনিতেই বেশিরভাগ মধ্যবিত্তের নাগালের বাইরে। ব্রয়লার মুরগিরও এবার এত দাম বেড়ে যাওয়ায় রীতিমত চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। কলকাতা জুড়ে বেশিরভাগ বাজারে মুরগির মাংসের দাম ২৮০ টাকার মতো। আর সল্টলেকের কিছু বাজারে কেজি প্রতি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে মুরগির মাংস। কয়েক মাস আগেও কলকাতায় চিকেনের দাম কম ছিল। গত এক সপ্তাহে কেজি প্রতি মুরগির মাংসের দাম ১৮০–১৯০ টাকা থেকে বাড়তে বাড়তে আড়াইশোর গণ্ডি পেরিয়ে গিয়েছে। ২০২৪ সালে অতিরিক্ত গরমের জন্য মুরগির উৎপাদন কমে গিয়েছিল। খামার মালিকরা জানিয়েছেন, একইরকম গরম এবারও পড়বে। সুতরাং এভাবে চললে চিকেনের দাম কোথায় পৌঁছবে তা বলা মুশকিল।

এছাড়া সারা দেশে ব্রয়লার মুরগি উৎপাদনে বাংলা প্রথম। বাংলার মুরগি ওড়িশা, অসম, ঝাড়খণ্ড এবং বিহারে যায়। আগে চিকেনের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় মুরগি অসমে পাঠানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তখন দাম কমেছিল চিকেনের। এখন ভিন রাজ্যে যাচ্ছে বাংলার খামারের ব্রয়লার মুরগি। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন সারা দেশে চিকেনের দাম বেড়েছে। বাংলায় এখনও গরম সেভাবে না পড়লেও, অন্যান্য রাজ্যে তাপমাত্রা ভালই। তাই মুরগির উৎপাদন কমে যাওয়ায় দাম বাড়ছে। মুরগির উৎপাদন খরচও অনেকটা বেড়ে গিয়েছে। যুদ্ধের কারণে ভিটামিন এবং ভ্যাকসিন আমদানি ধাক্কা খেয়েছে। তাই বাড়ছে মুরগির মাংসের দাম বাড়ছে।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!