আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার রাহুলের মধ্যাহ্নভোজে থাকছে চিকেন, চিংড়ি, রসগোল্লা

নিজস্ব প্রতিনিধি : রবিবার জলপাইগুড়িতে ন্যায় যাত্রা করতে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পিডব্লুডি মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করে পোস্ট অফিস মোড় হয়ে কদমতলায় যাবেন তিনি। এই জলপাইগুড়িতেই মধ্যাহ্ন ভোজ সারবেন রাহুল। ইতিমধ্যে রাহুলের এই কর্মসূচিকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে কংগ্রেস শিবিরে।

জলপাইগুড়িতে ঢোকার মুখে খান্ডালা ধাবায় মধ্যাহ্ন ভোজ সারবেন রাহুল গান্ধী। কি থাকছে রাহুলের মেনুতে। মেনুতে থাকছে ডাল, ভাত, বেগুনি, আড় মাছ, চিংড়ি মাছ, চিকেন, বোরলি মাছের ঝোল, দই, গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ ও ডুয়ার্সের সুস্বাদু চাল।

ইতিমধ্যে গোটা জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় রাহুলের ফ্লেক্স ও কাট আউটে ভরে গিয়েছে। এদিন দুপুর দুটো নাগাদ পোস্ট অফিস মোড় হয়ে কদমতলায় যাবেন রাহুল। সেখানেই জবসভা করবেন তিনি। জলপাইগুড়িতে সভা সেরে রাহুল জলপাইগুড়ি শহর সংলগ্ন শিরিষতলা মোড়ে যাবেন। সেখানে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করবেন কংগ্রেস নেতা। এরপর রাহুলের পরবর্তী গন্তব্য হবে শিলিগুড়ি। ইতিমধ্যে রাহুলের এই কর্মসূচি সফল করতে জোর প্রস্তুতি শুরু হয়েছে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। এর আগে রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে দিল্লি থেকে বিশেষ বিমানে বাগডোগরা নামবেন রাহুল গান্ধী। বেলা সাড়ে ১১টায় বাগডোগরা নামার কথা রয়েছে তাঁর। এরপরই দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন কংগ্রেস নেতা।

 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ