সপ্তমীতে নিজের লেখা ও সুর করা গান শেয়ার করে রাজ্যবাসীকে শারদ শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ষষ্ঠীতে মায়ের বোধন দিয়ে শুরু হয়েছে পুজো। আজ সোমবার নবপত্রিকা স্নান থেকে শুরু করে একের পর এক পুজোর আচার অনুষ্ঠান। এক বছর পর মা কৈলাস থেকে সপরিবারে এসেছেন মর্ত্যে। চারদিন কাটিয়ে ফের ফিরে যাবেন কৈলাশে। কিন্তু এই চার দিন ঘরের মেয়ের ঘরে আসার আনন্দে মেতে উঠেছে বাঙালিরা। সপ্তমীতে রাজ্যবাসীকে নিজের লেখা ও সুর দেওয়া গানের ভিডিও শেয়ার করে রাজ্যবাসীকে সপ্তমীর শারদ শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডেলে এক্স পোষ্ট করে তিনি লিখেছেন, “শরৎ আকাশের নীল গগনে, মা এসেছে দুর্গা অঙ্গনে” সকলকে জানাই মহাসপ্তমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

 

মহালয়ার আগের দিন থেকে শহরে এবং জেলায় একাধিক পূজা মন্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তারপর থেকেই খুলে দেওয়া হয়েছে মণ্ডপ। তখন থেকেই দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন মণ্ডপে মণ্ডপে। শারদোৎসবের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিদিনই রাজ্যবাসীকে নিজের লেখা ও সুর দেওয়া গানের ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র। ষষ্ঠীতেও মণ্ডপে মণ্ডপে ভিড় হয়েছে বিস্তর। সকাল থেকেই রাস্তায় রাস্তায় নেমে পড়েছে দর্শনার্থীরা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সেই সবকিছুকে দূরে ঠেলে ঠাকুর দেখতে বেড়িয়ে পড়েছেন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস