‘মানুষকে হতাশ না করে, পাশে দাঁড়ান’, রাজনীতি না করার বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, সুখিয়াপোখরি : মিরিকের পর সুখিয়াপোখরির বিডিও কার্যালয়ে বন্যা পরিস্থিতির পর্যালোচনা সভায় জনসংযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্য়া বিধ্বস্ত এলাকার মানুষদের সঙ্গে আলাপচারিতা সারলেন তিনি। তাঁদের সমস্যার কথাও শুনলেন। এই কার্যালয় থেকে সুখিয়াপোখরিতে মৃতদের পরিবারের হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী।

চেক তুলে দেওয়ার পাশাপাশি তিনি জানিয়েছেন, ত্রাণ সরবরাহের কাজ চলছে। রাস্তা থেকে ধস অনেকটা সরানো সম্ভব হয়েছে। সকলকে সাবধানে থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জানিয়েছেন, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় বুধবার দুপুরে জিটিএ অফিসে বৈঠক হবে। সেখানে পরবর্তী অবস্থা নিয়ে আলোচনা করা হবে। দুপুর ১ টায় মিটিং হবে বলে জানা গিয়েছে।

তাঁর অভিযোগ, কেউ কেউ ধূপগুড়ি, ময়নাগুড়ি নিয়ে রাজনীতি করছেন। দুধিয়া সেতু পরিদর্শনের দিনেই অরূপ বিশ্বাস, গৌতম দেব, নির্মল রায়, জেলাশাসকরা মিলে ধূপগুড়ির তিনটি ত্রাণশিবির পরিদর্শন করেছেন। সেই ত্রাণশিবিরে যাঁরা ছিলেন, তাঁরা বাড়ি ফিরে গিয়েছেন। তাঁদের বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। ধূপগুড়ি ও ময়নাগুড়িতে যাদের বাড়ি ভেঙেছে, সেগুলো তৈরি করে দেওয়া হবে। মানুষকে হতাশ না করে, পাশে দাঁড়ান। বিপদের সময়ে মানুষের পাশে থাকতে হয়। তাঁর আরও অভিযোগ, ব্যবসা করলে মানুষের প্রতি দায় থাকে। কোনও কিছু না করে, বিজেপির টাকায় বড় বড় ভাষণ দেওয়া উচিৎ নয়। একদিন এসে ফোটোশ্যুট করে যাওয়ার কথা বলে কটাক্ষ করেছেন তিনি। বাড়ি, ব্রিজ তৈরি করবে সরকার। ল্যান্ডস্লাইড সরানো থেকে ত্রাণ দেওয়া হবে। এখানে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

উত্তরবঙ্গের কয়েকজন মানুষকে ভুল তথ্য দিচ্ছে। যারা দিনরাত পরিশ্রম করছেন তাদের কথা ভাববেন না? একবার ত্রাণ দিয়ে পালিয়ে যাবার মতো ঘটনা নয়। ক্রমাগত এই কাজটি করতে হবে। মানুষের পাশে থাকা সকলের কর্তব্য। যারা কাজে কিছু করেনা, সারা বড় বড় কথা বলে বদনাম করে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন