Loading live market data...
Loading active stocks...
Connecting...

বড়দিনের আবহে মুখ্যমন্ত্রী হাত ধরে প্রথম হেরিটেজ উৎসবের সূচনা, সাজচ্ছে শ্রীরামপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির দোর গোড়ার কড়া নাড়ছে বড়দিন। সেই বড়দিনের আবহে সেজে উঠেছে গোটা শহর কলকাতা, বাদ যাচ্ছে না জেলাও। সেই সঙ্গে সেজে উঠেছে শ্রীরামপুর। এবার শ্রীরামপুরের প্রথম হেরিটেজ উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের ঐতিহ্যবাহী সেন্ট ওলাভ চার্চ প্রাঙ্গণে বৃহস্পতিবারের উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণাঢ্য করে তোলার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ ভার্চুয়ালি ওই হেরিটেজ উৎসবের উদ্বোধন করবেন তিনি। 

জানা গিয়েছে, হেরিটেজ উৎসব শুরু হবে ২১ ডিসেম্বর থেকে। চলবে ২ জানুয়ারি পর্যন্ত। খাদ্য উৎসব থেকে ইতিহাসের সরণি ঘুরে দেখার আয়োজন যেমন রাখা হচ্ছে, তেমনই থাকছে জলভ্রমণের সুযোগ থেকে কাওয়ালি এবং ধ্রুপদী সঙ্গীতের আসর। ১৩ দিন ধরে এই উৎসব চলবে।  

ইতিমধ্যেই শ্রীরামপুর শহর সাজিয়ে তোলার পাশাপাশি প্রস্তুতিও চূড়ান্ত করে ফেলেছে শ্রীরামপুর পুরসভা। পুরসভার উদ্যোগে প্রথমবারের হেরিটেজ উৎসবকে কেন্দ্র করে কোনও ত্রুটি রাখতে চাইছেন না কর্মকর্তারা। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য তথা উৎসবের কর্ণধার সন্তোষ সিং (পাপ্পু) বলেন, ‘মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রথমবারের হেরিটেজ উৎসবের উদ্বোধন আমাদের কাছে বড় প্রাপ্তি। বড়দিন ও নতুন বছরের প্রাক্কালে আমরা শ্রীরামপুরকে সারা বাংলার মানুষের অন্যতম গন্তব্য করে তোলার চেষ্টা করছি। সেই পরিকল্পনাতেই যাবতীয় আয়োজন করা হয়েছে।’  

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর