সাংসদের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু, চাঞ্চল্য

জানা গিয়েছে, শিশুকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি ব্যাঙ্কে গিয়েছিলেন তার মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাংসদের গাড়ির ধাক্কায় মৃত্যু (DEATH) হল এক শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওয়াদাতে (নওডা)। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার বিকেলে বহরমপুরে যাচ্ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। ঠিক সেই সময় রাস্তার মাঝে চলে আসে একটি শিশু। সাংসদের গাড়ি ধাক্কা মারে ওই শিশুকে। আঘাত লাগে ওই শিশুর মাথা, বুক, হাত ও পায়ে। এরপরে গুরুতর জখম হওয়া ওই শিশুকে উদ্ধার করে নিয়ে আসা হয় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে মৃত্যু হয় শিশুটির। জানা গিয়েছে, শিশুকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি ব্যাঙ্কে গিয়েছিলেন তার মা।

মর্মান্তিক এই দুর্ঘটনার পরে সাংসদ বলেন, হঠাৎ করে শিশুটি গাড়ির সামনে চলে আসে। ওই পরিস্থিতিতে চালকের কিছু করার ছিল না। গাড়ির দিক বদল করার চেষ্টা হয়েছিল। তিনি বলেন, দুর্ঘটনার পরে ওই শিশুর চিকিৎসা করে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। নিয়ে আসা হয়েছিল হাসপাতালে। তবে বাঁচানো সম্ভব হয়নি। সাংসদের আক্ষেপ, ‘বাঁচাতে পারলাম না’।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাংসদের গাড়ি যখন বাজারের কাছের রাস্তা দিয়ে আসছিল তখন শিশুটি রাস্তা পেরাতে যাচ্ছিল। ঘটে যায় মর্মান্তিক পথ দুর্ঘটনাটি। তারপর সাংসদ ওই শিশুকে নিয়ে আসেন মেডিক্যাল কলেজ ও হাসপাতলে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় ১ ঘণ্টা ওই শিশু চিকিৎসাধীন ছিল। তারপরে মৃত্যু হয় শিশুর।

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির