চূড়ান্ত অসভ্যতামি, মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরালেন বিজেপি কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি:চুঁচুড়া: হুগলি জেলার চুঁচুড়ায় ‘অপারেশন সিঁদুর’ বিতর্কে বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদ।পুলিশের সঙ্গে তর্কাতর্কি ও সিঁদুর মাখানোর ঘটনা ঘিরে উত্তেজনা। মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পড়ালেন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)কটুক্তির প্রতিবাদে শুক্রবার হুগলি জেলার চুঁচুড়ায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। শুক্রবার বেলা বারোটা নাগাদ চুঁচুড়ার(Chuchura) পিপুল পাতির মোড়ে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কয়েক সেকেন্ডের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

স্লোগান, পতাকা ও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে এলাকাটি।অবরোধ তুলতে গেলে চুঁচুড়া থানার দুই মহিলা কনস্টেবল (Lasy Constable)ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ, তখনই বিজেপি মহিলা মোর্চার কয়েকজন কর্মী ওই দুই মহিলা পুলিশকে জোর করে সিঁদুর মাখিয়ে দেন। তাদের মাথায় জোর করে সিঁদুর দিয়ে দেন।এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে মহিলা কর্মীদের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে চাপা উত্তেজনা।ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশের হস্তক্ষেপে শেষপর্যন্ত অবরোধ তুলে দেওয়া হয়।

যদিও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশাসনের একাংশ এই আচরণকে ‘আইনের সীমা লঙ্ঘন’ বলেও আখ্যা দিয়েছে। অন্যদিকে বিজেপি মহিলা মোর্চার দাবি, “সিঁদুর আমাদের সংস্কৃতি ও আত্মমর্যাদার প্রতীক। মুখ্যমন্ত্রীর মন্তব্যে যে অপমান হয়েছে, তারই শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি।”এই ঘটনার জেরে এলাকা জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা, যা আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা ।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা