পাঁচলা টাকা উদ্ধারের তদন্তে যেতেই সিআইডিকে আটক করল দিল্লি পুলিশ!

জট কাটাতে কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন সিআইডির ৩ শীর্ষ কর্তা। সেই দলে র‍য়েছেন ১ জন এডিজি পদমর্যাদার আধিকারিক, ২ জন আইজি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিআইডিকে (CID) তদন্তে বাধা দিল দিল্লি পুলিশ (DELHI POLICE)! হাওড়ার পাঁচলায় ৩ কংগ্রেস বিধায়কের কাছ থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ লক্ষ টাকা। লালবাজার সংলগ্ন যেই আবাসনের এক ব্যবসায়ীর অফিস থেকে বিপুল টাকা নিয়ে আসা হয়েছিল সেই অফিসে গতকাল হানা দেয় সিআইডি। উদ্ধার হয়েছিল  ৩ লক্ষ ৩ হাজার ৭০০ টাকা, ২৫০ টি রুপোর কয়েন, একাধিক নথি, চেক ও পাসপোর্ট। এই কাণ্ডে বিজেপি, হাওয়ালা যোগসূত্র পেয়েছে রাজ্যের তদন্তকারী সংস্থা। সিআইডির দাবি, ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে জেরা করে জানা গিয়েছে, ঝাড়খণ্ড সরকার ফেলতেই এই টাকা! সেই তদন্তের কাজে দিল্লি গিয়েছিল সিআইডি কর্তারা। আর সেখানে তদন্তে বাধা দিল দিল্লি পুলিশ। করল আটক!

এই ঘটনা ট্যুইট করে সিআইডি। রাজ্যের তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ৪ সিআইডি কর্তাকে আটক করেছে দিল্লি পুলিশ। তাঁদের আটকে রাখা হয়েছে সাউথ ক্যাম্পাস থানায়। জানা গিয়েছে আটকে রাখা হয়েছে সিআইডির ১ ইন্সপেক্টর, ২ এসআই এবং ১ এএসআইকে। সূত্রের খবর, এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিতেই তাঁদের কাজে বাধা দেওয়া হয়। রাজ্যের তদন্তকারী সংস্থার আশঙ্কা, এই ফাঁকে লোপাট করা হতে পারে যাবতীয় তথ্য। জট কাটাতে কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন সিআইডির ৩ শীর্ষ কর্তা। সেই দলে র‍য়েছেন ১ জন এডিজি পদমর্যাদার আধিকারিক, ২ জন আইজি। সিআইডি’র দাবি, নিয়ম মাফিক আগে স্থানীয় থানায় জানিয়েই অভিযান চালিয়েছিল সিআইডি। তবুও কাজে বাধা দেওয়া হল।  

প্রসঙ্গত ঝাড়খণ্ডের ৩ জন কংগ্রেস বিধায়কের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল প্রায় ৫০ লক্ষ টাকা। হাওড়ার পাঁচলায় তাঁদের গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তাঁরা জেল হেফাজতে রয়েছেন। এই কাণ্ডের তদন্তে নেমেছে সিআইডি। গত মঙ্গলবার লালবাজারের কাছে একটি বিল্ডিংয়ে তল্লাশি চালায় সিআইডি।

সিআইডির দাবি, ধৃতরা জেরায় স্বীকার করেছে ঝাড়খণ্ডের সরকার ফেলতেই আনা হয়েছিল এই বিপুল পরিমাণ টাকা। ধৃতদের দাবি, এই ঘটনায় যুক্ত জেএমএম দলের অনেক বিধায়ক। ঝাড়খণ্ড সরকার ফেলা এখন সময়ের অপেক্ষা। রাজ্য গোয়েন্দা সংস্থা জানতে পেরেছেন, ৩ কংগ্রেস বিধায়ক (টাকা উদ্ধারের পর দল থেকে সাসপেণ্ড) দেখা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে। 

জানা গিয়েছে, বিপুল পরিমাণ ওই টাকা বিধায়কদের কাছে নিয়ে এসেছিলেন এক যুব কংগ্রেস কর্মী। বিধায়করা ছিলেন সদর স্ট্রিটের একটি হোটেলে। ওই হোটেলের এক কর্মীর কাছ থেকে স্কুটার নিয়েছিলেন যুব কংগ্রেস কর্মী। সেই স্কুটার নিয়ে তিনি গিয়েছিলেন লালবাজারের কাছে থাকা বিকানির বিল্ডিংয়ে। সেখান থেকেই এক ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ এই টাকা আনা হয়েছিল। সেখানেই তল্লাশি চালায় সিআইডি। উদ্ধার হয় উদ্ধার হয়েছিল  ৩ লক্ষ ৩ হাজার ৭০০ টাকা, ২৫০ টি রুপোর কয়েন, একাধিক নথি, চেক ও পাসপোর্ট। সেই তদন্তেই দিল্লি গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। 

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে