এইমস নিয়োগ দুর্নীতির তদন্তে বিজেপি বিধায়ককে জেরা করল সিআইডি

গত ১ এপ্রিল ডেটা এন্ট্রি অপারেটর পদে যোগ দিয়েছিলেন মৈত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও একবার বিজেপি (BJP) বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে জেরা করল সিআইডি। বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়ে মৈত্রী দানা বেআইনি ভাবে কল্যাণী এইমসে চাকরি পেয়েছিল বলে অভিযোগ। উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার নীলাদ্রি’র বাড়িতে গিয়েছিল সিআইডি (CID)।

নিয়োগ দুর্নীতির তদন্তে কল্যাণী এইমসেও গিয়েছিল সিআইডি। এর আগে দু’বার ভবানী ভবনেও ডেকে জেরা করা হয়েছিল নীলাদ্রিকে। আবারও তাঁকে তলব করে জেরা করা হলো। সূত্রের খবর, বয়ানে অসঙ্গতি থাকার কারণেই তাঁকে তলব করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল ডেটা এন্ট্রি অপারেটর পদে যোগ দিয়েছিলেন মৈত্রী। কম নম্বর পেয়েও চাকরি’র নিয়োগপত্র পান তিনি। অথচ বেশি নম্বর পেয়েও অনেকে চাকরি পাননি বলে অভিযোগ। একই অভিযোগে নাম জড়িয়েছে উত্তর ২৪ পরগণা জেলার চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূর।

মুর্শিদাবাদের এক চাকরিপ্রার্থী এবং এক বিজেপি নেতার অভিযোগ ছিল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদের সুপারিশেই চাকরি পেয়েছিল পদ্মশিবিরের হেভিওয়েট নেতাদের কন্যা ও পুত্রবধূ। তারই তদন্তে নেমেছে রাজ্যের তদন্তকারী সংস্থা।

হিন্দুদের মন জয়ে দুর্গাপুজোকেই হাতিয়ার তারেকের, নবমীতে হাজির রংপুরের পুজোমণ্ডপে

‘তিন ফরম্যাটেই বুমরাহকে খেলানো উচিত নয়’, প্রাক্তন ভারতীয় কোচের মন্তব্যে চর্চা তুঙ্গে

বক্স অফিসে ঝড় তুলে ৫০০ কোটির দোরগোড়ায় রজনীকান্তের ‘JAILER 2’

উর্দি পরেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে গ্রেফতার চার পুলিশ আধিকারিক

‘কর্তব্য পালনে এসেছি,’ চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

অষ্টমীতে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে কলকাতায় ৭২৬টি মামলা, ধৃত ৬৭!

পুজোর ছুটিতে মামাবাড়িতে এসে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভিসি ক্যানেলে পড়ে নিখোঁজ দুই নাবালক

মানুষের মতো পুজো-আরতি করছে AI রোবট! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

আমেরিকায় ভুতুড়ে ভোটার সেজে ভোট, ২ ভারতীয় সহ ২৮ জন অভিযুক্ত

সমুদ্রেই ২৫৭ কিমি প্রতি ঘন্টা গতিবেগ, স্থলে আছড়ে পড়তে চলেছে টাইফুন চাম্পি

ঠাকুর দেখে বাড়ি ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল নেতার